নিউইর্য়কে বিপিএল ২০১৯ এর ফাইনাল ১৩ অক্টোবর
আশরাফুল হাবিব মিহির, নিউইয়র্ক : উৎসব গ্রুপ প্রেজেন্ট বিপিএল ২০১৯ এর ডাবল রবীন লীগের শেষ খেলাগুলো অনুষ্ঠিত হয়ে গেল ৬ অক্টোবর রবিবার নিউইর্য়কের কুইন্সের বেইজলি ১, ৩, ৪ ফিল্ড এবং আইডেল ওয়াইল্ড ক্রিকেট ফিল্ডে। এই দিনে ৪টি মাঠে মোট ১২টি খেলা অনুষ্ঠিত হয়, প্রতিটি দল দুইটি করে খেলায় অংশগ্রহন করে। নিজ নিজ হোম টাউনের দলকে উৎসাহ যোগাতে টিম ওনার এবং স্পন্সরদের পাশাপাশি মাঠে দর্শক সমাগম ছিলো প্রচুর। আইডেল ওয়াইল্ড ক্রিকেট ফিল্ডে অনুষ্ঠিত নোয়াখালী নেমেসিস বনাম মুন্সিগঞ্জ উইজার্ড এবং খুলনা এ্যাভেন্জার্স বনাম নোয়াখালী লিজেন্ডের মধ্যকার খেলাগুলি টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

এবারে বিপিএল -এ অংশ নেওয়া ১২টি দল ৪টি গ্রুপে ডাবল রবীন লীগ পদ্ধতিতে খেলে এবং প্রতিটি গ্রুপ থেকে থেকে ২টি টিম নক আউট পর্বে উন্নীত হয়। নক আউট পর্বে উন্নীত দলগুলোর মধ্যে পয়েন্ট তালিকায় ‘এ’ গ্রুপে শীর্ষে অবস্থান করছে খুলনা এ্যাভেন্জার্স এবং দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা গ্লাডিয়েটরস এবং দ্বিতীয় স্থানে আছে ঢাকা ভাইপারস। ‘সি’ গ্রুপে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে বিক্রমপুর কিংস এলেভেন এবং দ্বিতীয় স্থানে আছে বরিশাল রয়েলস। ‘ডি’ গ্রুপে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে মুন্সিগঞ্জ উইজার্ড এবং দ্বিতীয় স্থানে আছে দিনাজপুর ডায়নামাইটস।

আগামী ১২ অক্টোবর কোয়াটার ফাইনালের খেলাগুলি অনুষ্ঠিত হবে। প্রথম কোয়াটার ফাইনাল ম্যাচটি হবে ঢাকা গ্লাডিয়েটরস এবং বরিশাল রয়েলর্সের সাথে আইডেল ওয়াইল্ড ক্রিকেট ফিল্ডে। দ্বিতীয়টি বিক্রমপুর কিংস এলেভেন এবং ঢাকা ভাইপারর্সের সাথে বেইজলি ১ ফিল্ডে, তৃতীয়টি খুলনা এ্যাভেন্জার্স এবং দিনাজপুর ডায়নামাইটর্সের সাথে বেইজলি ৩ ফিল্ডে, সর্বশেষটি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং মুন্সিগঞ্জ উইজার্ডের সাথে বেইজলি ৪ ফিল্ডে। উল্লেখ্য দ্বিতীয় এবং তৃতীয় কোয়াটার ফাইনালের বিজয়ীদের সাথে অনুষ্ঠিত সেমি ফাইনাল খেলাটি ১২ অক্টোবর বেলা ২টায় আইডেল ওয়াইল্ড ক্রিকেট ফিল্ডে থেকে টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য এবারের বিপিএল ২০১৯ এর টাইটেল স্পন্সর উৎসব গ্রুপ, পাওয়ার্ড স্পন্সর এটর্নি র্যান্ডি বি. সিগেল এবং মিডিয়া পার্টনার টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা।
বিপিএল ২০১৯ এ এখনো পর্যন্ত একমাত্র সেঞ্চুটি করেন ঢাকা গ্লাডিয়েটরর্সের রাভিন্দের সিং মেহরা। ব্যাটিং -এ কুমিল্লা ভিক্টোরিয়ানর্সের মো: বাবু ১৬৭ রান করে সর্বোচ্চ রানের তালিকায় আসনটি নেন। বোলিং -এ নোয়াখালী নেমেসিসের রাজীব চৌধুরী ৪ খেলায় ১৫ ওভার বল করে ৭০ রানের বিনিময়ে তুলে নেন ১০টি উইকেট। প্লেয়ার রেটিং এ শীর্ষে আছেন ঢাকা গ্লাডিয়েটরর্সের নাভীন ষ্টুয়ার্ড।
খেলায় আম্প্যায়ারের দয়িত্ব পালন করেন মোজাম্মেল হক, পলাশ, পলাশ (বিসিবি), সাজিদ হাসান, ইরফান, সঞ্জীব চাহাল, কৃষ্না, নাইম, চান, র্খুরাম। স্কোরিং এ ছিলেন জুবায়ের, মো: উল্লাহ, হাসনাত, সুফিয়ান। ধারাভাষ্যে লেনি ও সাজিদ হাসান। সার্বিক সহযোগিতায় তানভীর, জসিম, সোহাগ, সুমন, রকি, তৌহিদ, রনি, সোহাগ সহ আরো অনেকে।
আগামী ১৩ অক্টোবর সকাল ১১:৩০টায় উৎসব গ্রুপ প্রেজেন্ট বিপিএল ২০১৯ -এর ওয়াইল্ড ক্রিকেট ফিল্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests