Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে মূলধারার প্রাইমারী নির্বাচনে বাংলাদেশীদের কাছে লুইস ভাই খ্যাত ডেমোক্র্যাটিক পার্টির লুইস সিপুলভেদা স্টেট এসেম্বলিম্যান নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: September 14, 2012 | 10:32 AM

মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে মূলধারার প্রাইমারী নির্বাচনে বাংলাদেশীদের কাছে লুইস ভাই হিসেবে পরিচিতি লাভকারী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লুইস সিপুলভেদা স্টেট এসেম্বলিম্যান নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের ব্রঙ্কসের ৮৭ এসেম্বলি ডিস্ট্রিক্ট এর ডেমোক্র্যাটিক পার্টির এ প্রাইমারী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার গভীর রাতে (বাংলাদেশ সময় শুক্রবার) এ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়। বেসরকারী ফলাফল অনুযায়ী প্রাইমারীতে লুইস সিপুলভেদা বিপুল ভোটের ব্যবধানে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাটিক পার্টির অপর প্রার্থী ড্যানি ফিগারোরাকে পরাজিত করে স্টেট এসেম্বলিম্যান হিসেবে বিজয়ি হয়েছেন। উল্লেখ্য, ব্রঙ্কসের ৮৭ এসেম্বলি ডিস্ট্রিক্ট আসনটি একটানা বহু বছর ধরে ডেমোক্র্যাটদের দখলে। পর্যবেক্ষক মহল মনে করছেন, প্রাইমারী নির্বাচনে বিজয়ি হওয়া মানেই এসেম্বলিম্যান হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। ডেমোক্র্যাটদের দীর্ঘদিনের একচেটিয়া দখলে থাকা আসনে রিপাবলিকানদের ফিরে আসার কোন সম্ভাবনাই নেই। প্রাইমারীতে বিজয়ী হওয়ার পর লুইস সিপুলভেদা ব্রঙ্কসে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে তাৎক্ষনিক বক্তব্যে তাকে নির্বাচিত করার জন্যে সকলকে ধন্যবাদ জানান। তাকে অকুন্ঠ সমর্থন দেয়ার জন্য বাংলাদেশী আমেরিকানদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এসময় বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী উপস্থিত ছিলেন। সবাই তার সাথে আলিঙ্গন করে ও করতালি দিয়ে অভিনন্দন জানান। বাঙালীরা গভীর রাত পর্যন্ত তাকে নিয়ে উৎসবে মেতে ওঠেন। ডেমোক্র্যাটিক পার্টির বাংলাদেশী সংগঠক ও বিজয়ি প্রার্থী লুইস সিপুলভেদা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জাকির খান জানান, নিউইয়র্কের ব্রঙ্কসের ৮৭ এসেম্বলি ডিস্ট্রিক্ট এর নির্বাচনে প্রার্থী লুইস সিপুলভেদা প্রেসিডেন্ট বারাক ওবামাকে পুনঃনির্বাচিত করার আহবানসহ নিজ আসনে জয়যুক্ত হওয়ার জন্যে সকল ভোটার ও বাংলাদেশী কমুনিটির কাছে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রার্থনা করেছিলেন। প্রাইমারী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির স্টেট সিনেটর রুবিন ডিয়াজ কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে এবং বাংলাদেশী অভিবাসীদের কাছে লুইস ভাই হিসেবে পরিচিতি লাভ করায় প্রতিদ্বন্দ্বি অপর ডেমোক্র্যাটিক প্রার্থী ড্যানি ফিগারোরার সাথে লড়াইয়ে সহজে বিজয়ি হন লুইস সিপুলভেদা। জাকির খান দাবি করেন, নির্বাচনে বাংলাদেশীদের প্রায় ৭৫ % ভোট পেয়েছেন লুইস সিপুলভেদা আর মাত্র ২৫ % ভোট পেয়েছেন ড্যানি ফিগারোরার। ডেমোক্র্যাটিক পার্টির বাংলাদেশী সংগঠক ও বিজিত ডেমোক্র্যাটিক প্রার্থী ড্যানি ফিগারোরার কো-ক্যাম্পেইন ম্যানেজার মোহম্মদ এন মজুমদার জানান, হিসপ্যানিক অধ্যুষিত এ আসনটিতে হিসপ্যানিকদের একচেটিয়া ভোট পাওয়ার কারনেই লুইস সিপুলভেদা জয়ি হন। মোহম্মদ এন মজুমদার দাবি করেন, নির্বাচনে বাংলাদেশীদের ৫৫ % ভোট পেয়েছেন লুইস সিপুলভেদা আর ৪৫ % ভোট পেয়েছেন ড্যানি ফিগারোরার।

এদিকে, অসমর্থিত খবরে জানা গেছে, এ নির্বাচনে জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী হিসেবে সারোয়ার জাহান লাহিন এবং অল্টারনেট জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী হিসেবে ফরিদা ইয়াসমিন বিজয়ি হয়েছেন।

উল্লেখ্য, এ নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি দ্বিধা বিভক্ত হয়ে দু’প্রার্থীর পক্ষেই পৃথক ভাবে নির্বাচনী প্রচারনায় অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV