নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে পবিত্র শবেবরাত উদযাপন
https://www.facebook.com/USANewsNY/videos/2198948403456280/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গত ৩০ এপ্রিল সোমবার পবিত্র শবেবরাত উদযাপিত হয়েছে। বিভিন্ন মসজিদে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রাণ মুসলমানরা সোমবার রাতব্যাপি ইবাদত বন্দেগীর মাধ্যতে পবিত্র শবেবরাত উদযাপন করে। সৃষ্টিকর্তার রহমত কামনা ও গুনাহ মাফের জন্য পবিত্র এ রজনীতে এবাদত-বন্দেগী ছাড়াও ধর্মপ্রাণ নারী-পুরুষগণ পরদিন নফল রোজাও পালন করেন।
নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেটের মসজিদগুলোতে শবেবরাতের এ মহিমান্বিত রাতে পৃথক আলোচনা, পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলসহ ইবাদত বন্দেগির মাধ্যমে মহান আল্লাহ্র অশেষ মেহেরবানি কামনা করা হয়।
এদিকে, নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও পার্কচেস্টার জামে মসজিদে পৃথকভাবে পবিত্র শবেবরাত উপলক্ষে আলোচনা, যিকির মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাবাজার জামে মসজিদ শবে বরাতের তাৎপর্য তুলে ধরে আলোচনা, মিলাদ ও দোয়া মোনাজাতসহ রাতব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়। বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও স্কলার আল্লামা সায়্যিদ আব্দুল্লাহ আল্ ফাওয়াল।
মাহফিলে আল্লামা সায়্যিদ আব্দুল্লাহ আল্ ফাওয়াল বলেন, শবেবরাতের রাত মুমিন মুসলমানদের ইবাদত-বন্দেগির, পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির। এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। এ কারণেই এ রাতকে লাইলাতুল বরাত বা ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়।
তিনি বলেন, শবেবরাতের রাতে বান্দার হিসেবের খাতা খোলা হয়। যারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, গুনাহের জন্য মাফ চান, আল্লাহ পাক তাদের মাফ করে দেন, এই রাতে বান্দাহর আগামী বছরের সকল হিসাব-নিকাশ, জীবন-মৃত্যুর হিসাবনামা, রুজি-রোজগার এককথায় সব কিছু ফেরেশতাদের কাছে দিয়ে থাকেন।
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোওয়া-মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
পার্কচেস্টার জামে মসজিদে পবিত্র শবেবরাত উপলক্ষে আলোচনা, যিকির মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। শবেবরাতের


তাৎপর্য তুলে ধরে আলোচনা, মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল

ইসলাম। বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে বিশেষ দোয়া মোনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়।
https://www.facebook.com/USANewsNY/videos/2198990306785423/
https://www.facebook.com/USANewsNY/videos/2198939986790455/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!