নিউইয়র্কের আদালতে ইমাম আলাউদ্দিন, তারা উদ্দিন হত্যায় অভিযুক্ত মোরেলের পক্ষে আইনজীবী নিয়োগ
Oscar Morel appears for an arraignment at the Queens Criminal Court for his alleged involvement in the murder of Imam Maulama Akonjee and Thara Uddin in Queens, New York, U.S., August 16, 2016. REUTERS/POOL/Dennis A. Clark
নিউইয়র্কে বাংলাদেশী ইমাম আলাউদ্দিন আখুঞ্জি (৫৫) ও তার সহযোগী তারা উদ্দিন (৬৪)কে হত্যার দায়ে অভিযুক্ত অস্কার মোরেল তার পক্ষে আইনি লড়াইয়ের জন্য নতুন আইনজীবী নিয়োগ দিয়েছেন। গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে হত্যা মামলা লড়তে নতুন আইনজীবী নিয়োগের অনুমতি চান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মোরেলের হয়ে মামলা পরিচালনার জন্য মাইকেল শিউডকে ডিফেন্স অ্যাটর্নি হিসেবে বেছে নেয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন মোরেল। এদিকে নিহত বাংলাদেশি ইমাম ও সহকারীর পরিবারের পক্ষ থেকে আবারো ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কের সিটি হলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মিলিত হওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানান।
প্রসঙ্গত, নিউইয়র্কের ওজন পার্ক এলাকায় ১৩ আগস্ট মসজিদ থেকে বের হওয়ার পর ইমাম মাওলানা আখঞ্জি (৫৫) ও তার সহকারী তারা উদ্দিন মিঞাকে (৬৪) প্রকাশ্য মাথায় গুলি করে হত্যা করা হয়।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের