নিউইয়র্কের আলবানীতে বর্ণাঢ্য বাংলাদেশ ডে ও পিঠা উৎসব
আলবানী, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবানীর বাংলাদেশী সংগঠন ‘অবাক’র আয়োজনে পহেলা এপ্রিল শনিবারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতা দিবস স্মরণে ‘বাংলাদেশ ডে ও পিঠা উৎসব’। অনুষ্ঠানে সমাগম ঘটেছিলো আলবানীর সকল স্তরের বাংলাদেশীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএস কংগ্রেসম্যান পওল টংকো। আমেরিকার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাংলাদেশী-আমেরিকানদের অবদানকে তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। বাংলাদেশী গার্মেন্টস শিল্পের উন্নয়নে আমেরিকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল শামিম আহসান সহ তার ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্পের সদস্যবৃন্দ। এই ভ্রাম্যমাণ ক্যাম্পের বিভিন্নরকম ভিসা সংক্রান্ত সার্ভিস থেকে আলবানীর বাংলাদেশী কম্যিউনিটি বিশেষভাবে উপকৃত হয়েছেন। কনস্যাল জেনারেল শামিম আহসান ভবিষ্যতেও এই ভ্রাম্যমান সার্ভিস নিয়ে আলবানীতে আসার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অবাক‘র চেয়ারম্যান এহতেশাম খন্দকার, প্রেসিডেন্ট মাহমুদ খান এবং জেনারেল সেক্রেটারি মাজহারুল রিপন সহ অবাক এর অন্যান্য সকল নেতৃবৃন্দ আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এই মনোজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্যে উপস্থিত সবাইকে। বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ