নিউইয়র্কে আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র হাজী সংবর্ধনা
https://www.facebook.com/USANewsNY/videos/1990335561028274/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র আয়োজনে সদ্য হজ্ব থেকে আসা হাজীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের ১৯২৪ ম্যাকগ্র এভিনিউর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এবং হাজী আলমাস আলীর উদ্যোগে নবাগত হাজীদের সম্মানে অভ্যর্থনা, মাহফিল ও ডিনারের আয়োজন করা হয়। আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র আয়োজনে এবার ৫০ জন হাজী হজ্জ্বব্রত পালন করেন। মাহফিলে হাজীরা আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র সুব্যবস্থাপনার প্রশংসা করে তাদের হজ্জ্বব্রত পালনের অভিজ্ঞতা বর্ণনা করেন।


আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র প্রেসিডেন্ট হাফিজ ইবাদুর রহমান চৌধুরীর পরিচালনায় এ সভায় হজ্ব পালনের পদ্ধতি, বিধিবিধান ও তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা হয়। এতে বলা হয়, হজ্ব একাধারে দৈহিক, আর্থিক ও আত্মিক ইবাদত। সম্পদশালী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্য জীবনে একবার হজ্ব আদায় করা ফরজ। কবুল হজের একমাত্র পুরস্কার সুনিশ্চিত জান্নাত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব ও ইমাম প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন, সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আলমাস আলী, সাখাওয়াত আলী, ইঞ্জিনিয়ার হাসমত উল্লাহ পাঠান, রেহানুজ্জামান, বদরুল চৌধুরী, শেখ আবু আবদুল্লাহ, আবদুর রউফ প্রমুখ।


মাহফিলে নবাগত হাজীরা তাদের হজ্জ্বব্রত পালনের অভিজ্ঞতা বর্ণনা ছাড়াও ভবিষ্যতে হজ্জ্ব গমণেচ্ছুদের উদ্দেশ্যে কিছু পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ব মানবতার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র প্রেসিডেন্ট হাফিজ ইবাদুর রহমান চৌধুরী পবিত্র ওমরাহ্ ও হজ্ব গমেনিচ্ছুদের তার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। বুকিংয়ের জন্য যোগাযোগ : ইউএসএ : ৬৪৬-২৭০-৬৪৩৮ ও ৭১৮-৫৯৭-৬৪৩৮ এবং কেএসএ : ০৫০৮৪৭৫৯১৪। Email : [email protected], Web : www.assafa.com
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’