Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র হাজী সংবর্ধনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: October 8, 2019 | 12:33 AM

https://www.facebook.com/USANewsNY/videos/609454509589209/

https://www.facebook.com/USANewsNY/videos/522897135165161/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র আয়োজনে সদ্য হজ্ব থেকে আসা হাজীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়। গত ৬ অক্টোবর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের ১৯২৪ ম্যাকগ্র এভিনিউর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে নবাগত হাজীদের সম্মানে অভ্যর্থনা, মাহফিল ও ডিনারের আয়োজন করা হয়। আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র আয়োজনে এবার ৫০ জন হাজী হজ্জ্বব্রত পালন করেন। মাহফিলে হাজীরা আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র সুব্যবস্থাপনার প্রশংসা করে তাদের হজ্জ্বব্রত পালনের অভিজ্ঞতা বর্ণনা করেন।

আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র প্রেসিডেন্ট এবং শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম হাফিজ ইবাদুর রহমান চৌধুরীর পরিচালনায় এ অনুষ্ঠানে হজ্ব পালনের পদ্ধতি, বিধিবিধান ও তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা হয়। এতে মূল আলোচক ছিলেন পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম।

আলোচনায় বলা হয়, হজ্ব একাধারে দৈহিক, আর্থিক ও আত্মিক ইবাদত। সম্পদশালী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্য জীবনে একবার হজ্ব আদায় করা ফরজ। কবুল হজের একমাত্র পুরস্কার সুনিশ্চিত জান্নাত।
মাহফিলে নবাগত হাজীরা তাদের হজ্জ্বব্রত পালনের অভিজ্ঞতা বর্ণনা ছাড়াও ভবিষ্যতে হজ্জ্ব গমণেচ্ছুদের উদ্দেশ্যে কিছু পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন আহমেদ, রেহানুজ্জামান রেহান, শাইখ আবদুল্লাহ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ লোকমান। গজল পরিবেশন করেন মাওলানা অলিউর রহমান।

অনুষ্ঠানে বিশ্ব মানবতার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও হাফিজ আবদুল মুনাফ তরাফদার। বিপুল সংখক মুসল্লী সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র প্রেসিডেন্ট হাফিজ ইবাদুর রহমান চৌধুরী পবিত্র ওমরাহ্ ও হজ্ব পালন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ইউএসএ : ৬৪৬-২৭০-৬৪৩৮ ও ৭১৮-৫৯৭-৬৪৩৮ এবং কেএসএ : ০৫০৮৪৭৫৯১৪। Email : [email protected], Web : www.assafa.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ