নিউইয়র্কে ইফতার মাহফিল দিয়ে যাত্রা শুরু নয়া সংগঠন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র : পথমেলা ২৪ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্কে ইফতার ও দোয়া মাহফিল দিয়ে যাত্রা শুরু করলো আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক নামের একটি নতুন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকার আল আকসা রেস্টুরেন্টে গত ২২ জুন বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় সংগঠনটির প্রথম ইফতার মাহফিল। অনুষ্ঠানে সংগঠনটির ৯ সদস্য বিশিষ্ট কমিটির
নাম ঘোষণা করা হয়। আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের কর্মকর্তারা হলেন : সভাপতি আবদুস শহীদ, সহ সভাপতি রফিকুল ইসলাম ও এডভোকেট নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হুসেন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন,সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ লোকমান এবং দপ্তর সম্পাদক মো. শরীফ হোসেন।
আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন ও সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা ও নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের চীফ অব স্টাফ মারিয়েল ডি লা ক্রুজ, অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমেদ, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা
তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম ও সভাপতি সাহেদ আহমদ, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সভাপতি ময়েজ উদ্দিন লুলু, আরবান হেলথ প্ল্যানের সিনিয়ার কর্মকর্তা মেহেরুন্নেসা জোবাইদা, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, পাকচেস্টার ফ্যামেলি ফার্মেসীর কর্ণধার গৌরব কোঠারিসহ মূলধারা ও কমিউনিটির আরো অনেকে।
সভাপতি আবদুস শহীদ বলেন, মূলধারার সহযোগী সংগঠন হিসেবে নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করবে নয়া এ সংগঠনটি। তিনি বলেন, সংগঠনটি দেশে ও প্রবাসে মানুষের কল্যাণে কাজ করবে। প্রবাশে দেশীয়সংস্কৃতির বিকাশ ঘটাতেও প্রয়াস চালাবে তারা। এ লক্ষে সংগঠনটি আগামী ২৪ সেপ্টেম্বর বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে পথমেলার আয়োজন করবে।
এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা ও নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোস তাদের বক্তব্যে সংগঠনটির সাফল্য কামনা করেন।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী। অনুষ্ঠানের স্পন্সর ছিল পার্কচেস্টার ফ্যামেলি ফার্মেসী, অয়েল কেয়ার হেলথ প্ল্যান, আরবান হেলথ প্ল্যান, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি, আল আকসা রেস্টুরেন্ট ও আল আকসা সুপার মার্কেট।
উল্লেখ্য, অতি সম্প্রতি আবদুস শহীদকে সভাপতি এবং জামাল হুসেনকে সাধারণ সস্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র আত্ম প্রকাশ ঘটে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ