নিউইয়র্কের কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের ক্লাস ৭ জুন শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় স্থাপিত প্রথম ট্যাক্স প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের চলতি বছরের ট্যাক্স কোর্সের প্রথম ব্যাচের ক্লাস আগামী ৭ জুন শুক্রবার শুরু হচ্ছে। তিন মাসব্যাপি ট্যাক্স কোর্সের ক্লাস চলবে সপ্তাহে প্রতি শুক্রবার ও শনিবার বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত। কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের ৭ জুন শুরু হওয়া ব্যাচের ক্লাস শেষ হবে ২৪ আগস্ট।
ইনকাম ট্যাক্স স্কুলটির প্রতিষ্ঠাতা, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার ও এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম জানিয়েছেন, তিন মাসব্যাপি এই কোর্সে ট্যাক্স প্রিপারেশন অ্যান্ড প্ল্যানিং বিষয়ে কম্প্রিহেনসিভ প্রশিক্ষণ দেয়া হয়। অভিজ্ঞ ইন্সট্রাকটরগণ ক্লাস নেন এই অ্যানুয়েল ফাইলিং সিজন প্রোগামে। ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দেয়া হয় এ ট্যাক্স কোর্সে। তিন মাসে ৬০ ঘন্টার ১৮ সিই ক্রেডিটের এ কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের গড়ে তোলা হয় ট্যাক্স প্রফেশনাল হিসেবে। সফলতার সাথে কোর্স সম্পাদনকারীদের নাম ট্যাক্স প্রিপেয়ার হিসেবে এন্ট্রি থাকে আইআরএস’র ডাটা বেইসে। এ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট প্রাপ্তরা সহজেই নিজেদের নিয়োজিত করতে পারেন ট্যাক্স প্রফেশনে। কোর্স সম্পাদনকারীদের জব পেতেও সহযোগিতা দেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রিন্সিপাল এমবিএ ডিগ্রিধারী মোহাম্মদ হাসেম জানান, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র কার্যালয়ে ইনকাম ট্যাক্স স্কুলের ট্যাক্স কোর্স শুরু হয় গত ২০১৭ সালে। ‘কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি কমিউনিটির সেবায় ট্যাক্স স্কুলটি প্রতিষ্ঠা করেন তিনি। তিন মাসব্যাপি ট্যাক্স কোর্সে প্রতি বছর দু’টি ব্যাচে ক্লাস নেয়া হয়। প্রতি ব্যাচে তিনটি শাখায় ৩০ জন করে শিক্ষার্থী নেয়া হয়। একটি সেমিস্টার জুন-আগস্ট এবং অপরটি সেপ্টেম্বর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। পরবর্তী সেমিস্টারের জন্য ভর্তি চলছে। নাম মাত্র ফি নেয়া হয় প্রশিক্ষণার্থীদের কাছ থেকে। তিনি জানান, ট্যাক্স কোর্সে ভর্তির জন্য ট্যাক্স কিংবা একাউন্টিং বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
এবিষয়ে আরো জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, প্রেসিডেন্ট, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, ৩৭-২০ ৭৪ স্ট্রিট, ২য় তলা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন:৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০। www.karnafullytax.com

- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’