নিউইয়র্কের খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজের বর্ষপূর্তি উৎসব বুধবার
https://www.facebook.com/USANewsNY/videos/2042190565875170/UzpfSTExOTAxMTU4NTQyNTU4NjozMDE2OTA1NDA0OTEwMjI/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজ প্রথম বর্ষপূর্তি উৎসব আগামী ৬ ফেব্রুয়ারী বুধবার। খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল বিরিয়ানী হাউজের যাত্রা শুরু হয় এক বছর আগে। বর্ষপূর্তি উপলক্ষে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত থাকবে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা সহ বর্ণাঢ্য সব আয়োজন।
ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা রন্ধন শিল্পী খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, তাদের কাস্টমারদের সম্মানেই মূলত বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। কাস্টমাররা ছাড়াও কমিউনিটিস মূলধারার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজের বর্ষপূর্তি উৎসবে কর্ণধার খলিলুর রহমান সবাইকে আমন্ত্রণ জানিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি জানান, বর্ষপূর্তি উপলক্ষে খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজে ১ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত কাস্টমারদের জন্য ২৫% ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে।
ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউ এবং ২০৬২ মেগ্গ্র এভিনিউতে স্থাপিত খলিল বিরিয়ানী হাউজ বেশ সাড়া জাগিয়েছে নিউইয়র্কের বাঙালী কমিউনিটিতে। প্রতিদিনই রেষ্টুরেন্টট দু’টিতে দেখা যায় বাঙালীসহ অন্যান্য কমিউনিটির ভোজন রসিকদের উপচেপড়া ভিড়। ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশন আর অতিথি সুলভ কাস্টমার সার্ভিসের মাধ্যমে খলিল বিরিয়ানী হাউজ নতুন প্রজন্মসহ কমিউনিটির সকলের মন জয় করেছে বলে মন্তব্য করেন বেশ কয়েকজন কাস্টমার।

খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজকে একটি সুপরিসর পার্টিহল সহ সম্প্রসারনের চিন্তা-ভাবনা চলছে। তিনি জানান, তার রেষ্টুরেন্টটিতে স্থানের সংকুলানের অভাবে অনেকেই বাধ্য হয়ে বাসায় খাবার নিয়ে যান কিংবা অন্য রেষ্টুরেন্টে চলে যান। একারণে অনেক শুভাকাঙ্খী-কাস্টমার তাকে পার্টি হল সহ আরো বড় পরিসরে রেষ্টুরেন্টটি সম্প্রসারনের অনুরোধ জানিয়ে আসছেন। নতুন প্রজন্মসহ ফ্যামিলি নিয়ে আসা কাস্টমারগণও আরো বড় পরিসরে নিরিবিলি পরিবেশের কথা বলছেন তাকে।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected], ওয়েব সাইট : http://www.khalilbiryani.com
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী