নিউইয়র্কের খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজের বর্ণিল বর্ষপূর্তি উৎসব
https://www.facebook.com/USANewsNY/videos/304595533579549/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজ প্রথম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে ৬ ফেব্রুয়ারী বুধবার। উৎসবে প্রতিষ্ঠানের তৈরী বিশেষ খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন ছাড়াও ছিল মিলাদ মাহফিল, আলোচনা, এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড প্রদান এবং জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। বর্ষপূর্তি উপলক্ষে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলে বর্ণাঢ্য সব আয়োজন। বর্ষপূর্তি উৎসব সূচনায় প্রতিষ্ঠানটির শুভ কামনা করে মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এর পর কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কেটে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের বিখ্যাত শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল বিরিয়ানী হাউজের যাত্রা শুরু হয় এক বছর আগে।

খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিনেটর লুুইস সিপুলভেদা, কাউন্সিল মেম্বার রুবিন ডিয়াজ, এসেম্বলীওম্যান ক্যারীনেস রেইস, মূলধারায় দক্ষিণ এশিয়ার ইমিগ্র্যান্টদের একমাত্র সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এর পাসপোর্ট ও ভিসা উইং প্রধান প্রথম সচিব মো. শামীম হোসেন, আসন্ন স্পেশাল নির্বাচনে নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল আবু শেখ,
স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, এটর্নী ব্রুশ ফিসার, বাংলাদেশী আমেরিরান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, নিউইয়র্ক সিটি ভোটার অ্যাসিস্টেন্স কমিশন মেম্বার মাজেদা আক্তার উদ্দিন, খান টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাইমা খান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ,

পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর স্বত্বাধিকারী বিশিস্ট ব্যবসায়ী ফার্মাসিষ্ট গৌরব কোঠারী, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন দেওয়ান, পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, দাদা হোম কেয়ারের সুমাইয়া মাহজাবিন, এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস এরিয়া ইনচার্জ জালাল চৌধুরী, পার্কচেষ্টার রিয়েলিটির সালেহ উদ্দিন সাল, আরবান হোম কেয়ারের মেরী জুবাইদা, এনওয়াইপিডি ট্রাফিক ডিভিশনের অফিসার সৈয়দ উৎবা, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট হাসান আলী, কফিল চৌধুরী, মাহবুব আলম, মো. শামীম মিয়া, শাহেদ আহমেদ, মোজাফফর হোসেন প্রমুখ।

নিউইয়র্ক স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা, কাউন্সিলম্যান রুবিন জিয়াজ ও এসেম্বলীওম্যান ক্যারীনেস রেইস কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমানকে সাইটেশন প্রদান করেন। এসময় খলিল বিরিয়ানী ও খলিল হালাল চায়নিজের সফল কর্মচারিদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেস্ট পারফরমেন্স

এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন : আবদুল জে খান (ম্যানেজার), নজরুল ইসলাম, শাহ আলম, রিয়াজুল ইসলাম, ফাহমিদা ইমু, আলা উদ্দিন, তারিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন, কামাল হোসেন ও শিল্পী।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। প্রথমে ‘মহেশ খালির পানের খিলি তারে বানাই খাওইতাম’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন বাফার ক্ষুধে শিল্পীরা। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ড. তনিমা হাদী, কৃষ্ণা তিথি, তানভীর শাহিন, খলিল বিরিয়ানীর কর্ণধার খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মূল ধারার রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সমাজকর্মী, পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার কয়েক’শ প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

বক্তারা খলিল বিরিয়ানীর খাবারের প্রশংসা করে বলেন, খলিল বিরিয়ানীর খাবারের সুনাম শুধু নিউইয়র্কে নয় পুরো আমেরিকায় ছড়িয়ে পড়েছে। প্রষ্ঠিানটির কর্ণধার খলিলুর রহমান বাংলাদেশ থেকে সর্বচ্চ ডিগ্রী নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি এদেশে রন্ধন শিল্পের ওপর বিশেষ ডিগ্রি নিয়ে খলিল বিরিয়ানী হাউস প্রতিষ্ঠা করেন। তারা খাবারের সঙ্গে সুস্থতার প্রশ্নটি জড়িয়ে রয়েছে উল্লেখ করে বলেন, খলিল বিরিয়ানী হাউজের প্রধান বৈশিষ্ট্যই হলো প্রতিষ্ঠানটির মালিক খলিলুর রহমান গ্রাহকদের স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনে বিশেষ যতœবান। তারা বলেন যুক্তরাষ্ট্রে কাষ্টমারদের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করতে পারেন এমন প্রবাসী শেফের সংখ্যা খুব বেশি নেই। এর মধ্যে খলিলুর রহমান অন্যতম। তিনি প্রবাসীদের সত্যিকারের বাংলাদেশী বিরিয়ানী ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবারের স্বাদ দিচ্ছেন, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা বলেন, কাস্টমারদের সম্মানে যুক্তরাষ্ট্র প্রবাসীদের কোন রেষ্টুরেন্টে এধরনের অনুষ্ঠান এটিই সম্ভবত প্রথম।

কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নাগরিকদের অধিকার। খলিল বিরিয়ানী বাসিন্দাদের স্বাস্থ্যকর সব খাবার উপহার দিচ্ছেন। এটা আমার এলাকা তাই আমি এ প্রতিষ্ঠান নিয়ে গর্ব বোধ করি। স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে খলিল বিরিয়ানীর অনন্য ভূমিকার প্রশংসা করেন।
রন্ধন শিল্পী খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান বলেন, আমাদের কাস্টমারদের সম্মানেই মূলত: বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশন আর অনুকরণীয় কাস্টমার সার্ভিসের মাধ্যমে খলিল বিরিয়ানী হাউজ নতুন প্রজন্মসহ কমিউনিটির সেবায় নিয়োজিত। কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজ সেবা দিয়ে যাচ্ছে। তিনি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে প্রথম শাখা এবং একই এলাকায় ২০৬২ মেগ্গ্র এভিনিউতে রয়েছে ২য় শাখা। বর্ষপূর্তি উপলক্ষে খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজে ১ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত কাস্টমারদের জন্য ২৫% ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী