নিউইয়র্কের গ্রাফিক্স ওয়ার্ল্ডে ইফতার করলেন বিশ্ব পর্যটক বাংলাদেশী কাজী আসমা আজমেরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের জ্যাকসন এলাকার প্রসিদ্ধ ডিজাইন সেন্টার গ্রাফিক্স ওয়ার্ল্ডে বিশেষ ইফতার পার্টিতে যোগ দিলেন বাংলাদেশী বিশিস্ট বিশ্ব পর্যটক কাজী আসমা আজমেরী। সুপরিচিত ডিজাইনার ও জ্যাকসন এলাকাবাসী সংগঠন সভাপতি সাকিল মিয়া কাজী আসমাকে সাদর অভ্যর্থনা জানান।
কাজী আসমা তাঁর ১২৫তম দেশ ভ্রমন করে তুরস্ক হয়ে নিউইয়র্ক এলেন ২২ এপ্রিল। একইদিন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে সাক্ষাত ও কুশল বিনিময় হয়। ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় জাকারিয়া মাসুদ জিকুর আইবিআইটিভি আয়োজিত এক বিশেষ ইফতার পার্টিতে তাঁর যোগদান ছিলো এক বিশেষ উপস্থিতি।
গ্রাফিক্স ওয়ার্ল্ডে কাজী আসমার জন্য বিশেষ প্রীতি সম্মিলনে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান বিশিস্ট একটিভিস্ট গোপাল সান্যাল। বিশিস্টজনদের ভেতর আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, শিল্পী রাগীব আহসান, খ্যাতনামা সাংবাদিক ও লেখক মনিজা রহমান, মিডিয়া ব্যক্তিত্ব আইরিন রহমান, সংগীত শিল্পী জনি এবং অনেকে।
কাজী আসমা আজমেরী নিউইয়র্কের বাংলাদেশ ক্লাব ইউএসএ পরিদর্শনে গেলে ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা জানান প্রেসিডেন্ট নুরুল আমিন বাবু। এই সময় আরও উপস্থিত ছিলেন বিশিস্ট টিভি ব্যক্তিত্ব হাসানুজ্জামান সাকি, সাংবাদিক এমডি হামিদ ও গোপাল সান্যাল।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি