নিউইয়র্কের চাপাকোয়ায় বর্ণাঢ্য তবলা রিসাইটাল অনুষ্ঠিত
সাবেদ সাথী/বাংলাপ্রেস,চাপাকোয়া থেকে ফিরে: নিউইয়র্কের চাপাকোয়ায় জাকজমক পরিবেশে ব্যতিক্রমী অনুষ্ঠান তবলা রিসাইটাল অনুষ্ঠিত হল। পন্ডিত কিষান মহারাজ তাল তরঙ্গ তবলা ইন্সটিটিউটের উদ্যোগে গত ২৪ অক্টোবর বিকেলে নিউইয়র্কের চাপাকোয়ার ফার্স্ট কংগ্রেশনাল চার্চে অনুষ্ঠিত উক্ত তবলা রিসাইটাল অনুষ্ঠানে অংশ নেয় করে তবলা ইন্সটিটিউটের অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী।
কিষান মহারাজ তাল তরঙ্গ তবলা ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমষ্টিগত সহযোগিতায় অনুষ্ঠিত তবলা রিসাইটাল অনুষ্ঠানটি পরিচালনা করেন তবলা ইন্সটিটিউটের প্রশিক্ষক ও নিউইয়র্কের বিশিষ্ট তবলা বাদক তপন মোদক। প্রায় ৪ঘন্টাব্যাপী তবলা রিসাইটালের ফাঁকে ফাঁকে সঙ্গীত পরিবেশন করেন কলকাতার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী গীতা চৌধুরী,কোলকাতার এ সময়ের জনপ্রিয় শিল্পী শান্তনু ভৌমিক এবংযুক্তরাষ্ট্র প্রবাসী সমসাময়িক বিষয় ভিত্তিক গানের জনপ্রিয় শিল্পী কৌশলী ইমা। তবলা রিসাইটালে ৫টি গ্রুপে অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীরা হলেন যথাক্রমে- ১ম গ্রুপঃ আইয়ুশ চৌগুল, রোহান কুমার, মুকুন্দ মুর্থি, ইথান রামদাত, প্রসন্ন শাহ ও শিভানি সুথার।
২য় গ্রুপঃ সাজান বার, অজয় ভোলা, আরুল ভোলা, দেভ জাভেরি, আদনান রহমান, কিরান শেথ ও লালন শোয়েব। ৩য়গ্রুপঃ জিতেন ভাট, জয়মিন ভাট, স্বর্নাভ পুজারি,নিখিল রাজান,কেশাভ রাস্তোগি ও রিটভিক জাপারপালভি। ৪র্থ গ্রুপঃ কেমরাজ(রবিন)চ্যাটারগুন, আমান মোদক, জিতেন নাথ, শ্রুজাল পরিখ, হ্যারি গোভিন্দ রামাস্বামী, বিজিত সরকার ও নকুল সিং। ৫ম গ্রুপঃ চেতন খান্না, সজিব মোদক, শ্রীকুট্টি(রোশান)নায়ার, নীল প্যাটেল ও ভেড প্যাটেল।যাদের অক্লান্ত পরিশ্রমে তবলা রিসাইটাল অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে তারা হলেন-লাইজু রহমান, শান্তি সিং, সীমা ভ্যাট, কালিন্ডি প্যাটেল ও উমা জাপারপালভি।আয়োজকবৃন্দরা চাপাকোয়ার ফার্স্ট কংগ্রেশনাল চার্চ এবং সংবাদ সংস্থা বাংলা প্রেসের কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানান।নিউইয়র্কের কুইন্স, ওয়েস্টচেস্টারের ডোবস ফেরী, চাপাকোয়া সহ পার্শ্ববর্তী শহর থেকে আসা শতাধিক বাংলাদেশি ও ভারতীয় নারী-পুরুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি