নিউইয়র্কের জ্যাকসনহাইটস এ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সভা,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ড আহ্বায়ক কমিটি গঠিত
নিউইয়র্ক: গত ২৩ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর খাবার বাড়ী রেস্টুরেন্টে উত্তর আমেরিকায় বসবাসরত বিপুল সংখ্যক প্রকৃত মুক্তিযোদ্ধাদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী। সভায় আলোচ্যসূচি মোতাবেক মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডের বিগত ২ বৎসরের অচলাবস্থা ও ২০০৮-২০০৯ সালের ইউনিট কমান্ডের ১৭ জন কর্মকর্তার মধ্যে ১০ জনের কোন মুক্তিযোদ্ধা তালিকায় নাম পাওয়া যায় নাই। তাহারাও স্ব স্ব নামে কোন তালিকাভূক্তির নম্বর উপস্থাপনে ব্যার্থ হন। এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠনতন্ত্র মোতাবেক কোন কমান্ডের কর্মকর্তা ও সদস্য/ ভোটার হওয়ার জন্য মুক্তিবার্তা / বাংলাদেশ গেজেট/ মুক্তিযোদ্ধা তালিকায় নাম তালিকাভূক্ত থাকা বাধ্যতামূলক বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা মোতাবেক ২০০৮-২০০৯ সালের যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডের প্রতি অনাস্থা জ্ঞাপন করা হয় এবং অবিলম্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ – কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকা প্রেরণ করিয়া অনুমোদন লাভের জন্য সর্বসম্মত প্রস্তাব গৃহিত হয়। সভায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহিত সক্রিয় যোগাযোগ স্থাপন ও উত্তর আমেরিকায় বসবাসরত সকল প্রকৃত মুক্তিযোদ্ধাগণকে মুক্তিযোদ্ধা সংসদের পতাকাতলে সমবেত করার ল্েয কাজ করা ও সঠিক ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু করার ল্েয একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটি নিম্নরুপঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ড আহ্বায়ক কমিটি ঃ
আহ্বায়ক – আবদুল মুকিত চৌধূরী
যুগ্ম আহ্বায়ক – মোহাম্মদ হানিফ পাটোয়ারী
সদস্য সচিব – মফিজ উদ্দিন আহম্মদ
সদস্য – মীর আবদুল কাদির
সদস্য – কামরুল হাসান চৌধূরী
সদস্য – শফিকুল ইসলাম
সদস্য – মুহাম্মদ হোসেন
সদস্য – হুমায়ুন কবির
সদস্য – তোজাম্মেল আলী
সদস্য – আশরাফুল হোসেন মৃধা
সদস্য – মুক্তা বেগম
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশে চলমান ১৯৭১ সালের যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাদের বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করা হয়। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি