নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
হাকিকুল ইসলাম খোকনঃ একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার উদ্যোগে নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাউটসের বুদ্ধিজীবী দিবসের প্রহরে রাত ১২:০১ মিনিটে প্রদীপ প্রজ্জলন ও প্রদীপ মিছিলের কর্মসূচী পালন করা হয়। শুরুতে প্রদীপ প্রজ্জলন সূচনা করেন শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের নিউইয়র্ক প্রবাসী পুত্র ফাহিম রেজা নূর এবং বুদ্ধিজীবি দিবসের ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমদ।

মিনহাজ উদ্দিন সাম্মুর পরিচালনায় অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবি উদযাপন অনুষ্ঠানে স্বাধীন বাংলার কন্ঠ শিল্পী রথীন্দ্র নাথ রায়, হাসান এর নেতৃত্বে সমবেত গণসঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী। এতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কবি, সাহিত্যিক, লেখক, রাজনীতিবিদ, শিল্পী-কলাকুশলী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন এবং সড়ক প্রদনি করে পুনরায় একই স্থানে সমবেত হয়।অন্যান্যদের মাঝে অংশগ্রহন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম

খোকন, সহ: দপ্তর সম্পাদক মোঃ আলী সিদ্দিকী, জুয়েল আহমদ, কাজী আজিজুল হক খোকন, মিঠু, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, সরাফ সরকার, শরীফ সাহাব উদ্দিন, কয়সর আহমদ, খুরশিদ আনোয়ার বাবলু, শওকত আকবর রিচি, ড. প্রদীপ রঞ্জন কর, হাসান ফেরদৌস, বানু ফেরদৌস, লুৎফুন্নাহার লতা সহ প্রায় শতাধিক প্রবাসী। নিউইয়র্ক প্রবাসী ১২ জন চিত্রশিল্পীর চিত্র ছিল প্রশংসনীয়। শিল্পীদের মাঝে উপস্থিত ছিলেন তানভির সারওয়ার, মনসুর আহমদ, বিশ্বজিৎ চৌধুরী, আলম টিপু, টুকন, রোকন, মোসা, প্রদীপ প্রমুহসহ অন্যান্যরা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes