নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কর্ণফুলী ট্রাভেলের নতুন অফিস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কের অত্যন্ত সুপরিচিত, স্বনামধন্য প্রতিষ্ঠান কর্ণফুলী ট্রাভেল্স করোনা প্যান্ডামিকের পর গত ২৭শে জুলাই বৃহস্পতিবার বৃহত্তর পরিসরে নতুন অফিস উদ্বোধন করা হয়। জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজার বিপরীতে ৩৭-১৬, ৭৩ ষ্ট্রিট, সুইট নং: ২০১ এফ-আর (২য় তলা) এ নতুন অফিসের কার্যক্রম শুরু হয়।
ট্রাভেল ব্যবসার সাথে নতুন আরো একটি প্রতিষ্ঠান American Container Line Inc. নামে ফ্রেইট ফরওয়াডিং ও শিপিং ব্যবসা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেবিবিএ’র প্রাক্তন সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক, জ্যাকসন হাইটসের স্বনামধন্য ব্যবসায়ী, সাংবাদিক, বন্ধু, শুভাখাঙ্খী সহ জ্যাকসন হাইট্স এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেবিবিএ এর প্রাক্তন প্রেসিডেন্ট পিয়ার, American Container Line Inc. এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন আহমেদ। শেষে কর্ণফুলী ট্রাভেল্স এর স্বত্বাধিকারী মোঃ সেলিম (হারুন) উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতায় কর্ণফুলী ট্রাভেল্স এই অবস্থানে আসতে পেরেছে। তিনি ভবিষ্যতেও সকলের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030