নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দেশী অয়্যারস ইনকের যাত্রা শুরু (ভিডিও)
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাঙালি মালিকানায় দেশী অয়্যারস ইনক নামে নতুন একটি পোষাক ও জুয়েলারী স্টোরের যাত্রা শুরু হয়েছে। গত ১৬ অক্টোবর শুক্রবার বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসে ৩৭-১৩ ৭৪ স্ট্রিট এলাকায় এর যাত্রা শুরু হয়। এদিন সন্ধ্যায় দোয়া-মাহফিল ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দেশী অয়্যারস ইনকের।

প্রতিষ্ঠানটির শুভ কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম। দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির সফলতাহ, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন দেশী অয়্যারস ইনকের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ। অনুষ্ঠানে মনি হোম কেয়ারের মনি, সাওয়ারিয়া ক্লোথিং স্টোরের কর্ণধার গুলিতান খান, কাজী ইমরান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশী অয়্যারস ইনকের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ ও ভাইস প্রেসিডেন্ট রোকসানা ফারুক অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।

বক্তারা নতুন ব্যবসা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন মালিক পক্ষ।
দেশী অয়্যারস ইনকের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ ও ভাইস প্রেসিডেন্ট রোকসানা ফারুক জানিয়েছেন, তাদের এখানে ছেলেদের পাঞ্জাবীসহ মেয়েদের সকল ধরণের পোষাক-পরিচ্ছদ ও জুয়েলারী আইটেম রয়েছে। নতুন প্রজন্মের জন্যও রয়েছে আধুনিক রুচিসম্মত নানা পোষাক। তারা বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, কমিউনিটিকে সেবা দেয়ার লক্ষেই তাদের এ প্রয়াস। গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিনই খোলা থাকছে স্টোরটি। উদ্বোধন উপলক্ষে ৭০% সেল দেয়া হচ্ছে।
এ সংক্রান্ত বিষয়ে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তারা। ফোন: ৩৪৭-৫২৭-৯৯২৬ এবং ৩৪৭-৪৮৪-৩৩২৫।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes