নিউইয়র্কের জ্যাকসন হাইটসে লাক্সারি এফোর্ডেবল হাউজিং
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এবার এফোর্ডেবল হাউজিং। ৭২ স্ট্রিটের ওপর ব্রডওয়ে ও রুজভেল্ট এভিনিউ এর মাঝখানে। যাকে বলে হার্ট অব জ্যাকসন হাইটস। প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত এলাকা। পা বাড়ালেই ই, এফ, এম, আর ও সেভেন ট্রেন। রুজভেল্ট পার্ক নামের নতুন এই বহুতল ভবনটিতে রয়েছে অতি আধুনিকতার ছোঁয়া। স্বল্প ও মধ্যবিত্ত আয়ের লোকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৭টি এপার্টমেন্ট। যাতে রয়েছে স্টুডিও, এক বেডরুম, দুই বেড রুম ও ৩ বেডরুমের ইউনিট। যার ভাড়া হবে প্রতি মাসে ১১২১ ডলার থেকে ৩২৮৩ ডলার পর্যন্ত। ভবনটিতে রয়েছে মোট ১৫৪ এপার্টমেন্ট। বাকি ১০৭টি বাজার দরে ভাড়া দেয়া হচ্ছে।
এফোর্ডেবল ৪৭টি এপার্টমেন্টের মধ্যে রয়েছে ১৫টি স্টুডিও। যার ভাড়া হবে প্রতিমাসে ১,১২১ ডলার। এক বা দুই জনের জন্য এ স্টুডিও। যাদের ইনকাম বাৎসরিক ৩৮,৪৩৫ ডলার থেকে ১,১৮,৩০০ ডলারের মধ্যে তারা স্টুডিও এর জন্য আবেদন করতে পারবেন। এক বেড রুমের ভাড়া প্রতিমাসে ১৯৬২ ডলার। এপার্টমেন্ট আছে ১৯টি। প্রত্যেকটিতে ৩ জন পর্যন্ত থাকতে পারবেন। যাদের ইনকাম ৬৭,২৬৯ ডলার থেকে ১,৩৩,১২০ ডলার এর মধ্যে তারাই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। দুই বেডরুমের রয়েছে ৯টি। ভাড়া ২,৮৪৯ ডলার। ৫ জন করে এতে থাকতে পারবেন। ইনকাম পরিসীমা হতে হবে ৯৭,৬৮০ ও ১,৫৯,৬৪০ ডলারের মধ্যে। তিন বেরুমের এপার্টমেন্ট আছে ৪টি। প্রতেকটিতে ৭ জন পর্যন্ত বসবাস করতে পারবেন। ভাড়া হবে মাসিক ৩,২৮৩ ডলার।
এ সব এপার্টমেন্টে অধিবাসীদের জন্য রয়েছে ৫০০ স্কয়ার ফুটের গার্ডেন, ১২০০০ স্কয়ার ফিটের ল্যান্ডস্ক্যাপ, আউটডোর ডেক ও সিটিং ব্যবস্থা। ১৫ তলায় রয়েছে রেসিডেন্ট লাউঞ্জ, ফিটনেস সেন্টার, ভ্যালেট সার্ভিস পার্কিং সুবিধা ও চিলড্রেন প্লে রুম। এফোর্ডেবল এই ৪৭টি এপার্টমেন্টের আবেদন অনলাইনে নিউইয়র্ক সিটি হাউজিং কানেক্ট ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। আবেদনের শেষ তারিখ ১২ জানুয়ারি ২০২১। সরাসরি আবেদনপত্র সংগ্রহ করেও আবেদন করা যাবে। এজন্য ৯২৯-৩৪৪-১৩০০ নম্বরে কল বা টেক্সট করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। লটারির মাধমে এফোর্ডেবল ৪৭টি এপার্টমেন্ট বরাদ্দ দেয়া হবে। আজকাল
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030