Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ভয়াবহ অগ্নিকান্ড

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: March 7, 2021 | 10:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে স্মরণকালের ভয়াবহ আগ্নিকান্ডে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত পৌন ১১টার দিকে স্থানীয় ডাইভারসিটি প্লাাজার কাছে ৭৪ স্ট্রীটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাংলাদেশী মালিকানাধীন ‘প্রিন্স কাবাব এন্ড রেষ্টুরেন্ট’ থেকে অগুনের সূত্রপাত হয়ে তা আশেপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৬জন কর্মী সামান্য আহত হন বলে জানা গেছে। খবর ইউএনএ’র।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকান্ডের সময় প্রচন্ড বাতাস থাকায় আগুন পাশের একটি দ্রুত আশেপাশে আশপাশে ছড়িয়ে পড়ে। নিউইয়র্ক সিটির ফায়ার ব্রিগেডের ৩৯টি দমকল বাহিনীর ১৬৮জন ফায়ার ফাইটার টানা প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে শুক্রবার ভোর রাত ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে।

‘প্রিন্স কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট’-এর বেসমেন্ট থেকে রাত পৌনে এগারোটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফোর-অ্যালার্মের এই আগুনে ৭৪ স্ট্রীটের রেস্টুরেন্টটি পুড়ে যায়। এসময় আশপাশের স্বর্ণ, টেলিফোন, শাড়ী-গহনা প্রভৃতি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই বন্ধ ছিলো। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার ফাইটাররা বিভিন্ন দোকানের ঝাপ কেটে ভেতরে ঢুকে আগুন নেভানোর ব্যবস্থা নেন। এসময় সিটির পুলিশ আশপাশে লোক ও যান চলাচল বন্ধ বন্ধ করে দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুণের লেলিহান শিখায় একই ভবনের ৬টি স্মল বিজনেস প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনে সংশ্লিস্ট দপ্তরের তদন্ত চলছে।

অগ্নিকান্ডের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম এই প্রতিনিধিকে জানান, তিনি দীর্ঘ ২০/২৫ বছর ধরে জ্যাকসন হাইটসে বসবাস করছেন। সাম্প্রতিককালে এমন ভয়াবহ অগ্নিকান্ত তিনি প্রত্যক্ষ করেননি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ