Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই’ (জেবিবিএ) এর প্যানেল পরিচিতি সভা: ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: January 4, 2022 | 2:12 PM

https://www.facebook.com/USANewsNY/videos/747417616219095

ইউএসএনিউজঅনলাইন.কম: আমেরিকার মূলধারায় কার্যকর ভূমিকা রাখা সহ প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই’ (জেবিবিএ) এর আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘টুকু-মুনির’ প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জানুয়ারি সোমবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় ‘টুকু-মুনির’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
সভায় বক্তারা বলেন, ‘টুকু-মুনির’ প্যানেলের সকল প্রার্থীই প্রতিদ্বন্দ্বি প্যানেলের প্রার্থীদের চেয়ে যোগ্যতা-অভিজ্ঞতায় সেরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ‘টুকু-মুনির’ পরিষদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জেবিবিএ’র বহুল আলোচিত এ নির্বাচন আগামী ৯ জানুয়ারী রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
টুকু-মুনির প্যানেলের সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান টুকুর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজেনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র ‘টুকু-মুনির’ প্যানেল’র সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান টুকু, সহ সভাপতি প্রার্থী সুলতান আহমেদ ও মোহাম্মদ সোলায়মান আলী, সাধারণ সম্পাদক প্রার্থী মুনির হাসান, সহ সাধারণ সম্পাদক প্রার্থী এমডি এল ফারুক, সাংগঠনিক সম্পাদক প্রার্থী এমডি দেলওয়ার হোসেইন, কোষাধ্যক্ষ প্রার্থী এমডি এস হোসেন, দপ্তর সম্পাদক প্রার্থী রাম কে সাহা (অপু), প্রচার সম্পাদক প্রার্থী মোহাম্মদ শাহিন ভূঁইয়া, কালচারাল সম্পাদক প্রার্থী শেখ এইচ আলী, নির্বাহী সদস্য পদ প্রার্থী শামীম মনির, নজরুল ইসলাম মিয়া, মাসুদ আহমেদ প্রমুখ।
সমাবেশে ‘টুকু-মুনির’ পরিষদের কর্মী সমর্থকরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেবিবিএর উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, জাকির মিয়া এবং আনোয়ার হোসেন।
সভায় ‘টুকু-মুনির’ প্যানেলের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। প্যানেলের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন সভাপতি প্রার্থী এমডি মাহবুবুর রহমান টুকু।
জেবিবিএ’র ‘টুকু -মুনি’র প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি এমডি মাহবুবুর রহমান টুকু, সহ সভাপতি সুলতান আহমেদ ও মোহাম্মদ সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মুনির হাসান, সহ সাধারণ সম্পাদক এমডি এল ফারুক, সাংগঠনিক সম্পাদক এমডি দেলওয়ার হোসেইন, কোষাধ্যক্ষ এমডি এস হোসেন, দপ্তর সম্পাদক রাম কে সাহা (অপু), প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া, কালচারাল সম্পাদক শেখ এইচ আলী এবং নির্বাহী সদস্য শামীম মনির, নজরুল ইসলাম মিয়া, জহিরুল ইসলাম জয়, মাসুদ আহমেদ এবং আব্দুল হাই প্রমুখ।

সভায় সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান টুকু, সহ সভাপতি প্রার্থী সুলতান আহমেদ ও মোহাম্মদ সোলায়মান আলী, সাধারণ সম্পাদক প্রার্থী মুনির হাসান করোনা মহামারিতে কমিউনিটি সেবায় তাদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘টুকু-মুনির’ প্যানেল নির্বাচিত হলে জেবিবিএ সহ ব্যবসায়ী-কমিউনিটিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তারা বলেন, প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তারা দীর্ঘ্যদিন ধরে কাজ করছেন। ঐক্যবদ্ধ ব্যবসায়ী, কমিউনিটি, বাংলাদেশ ও আমেরিকার মূলধারায় প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন তারা।
সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান টুকু বলেন, দিন যত যাচ্ছে বাংলাদেশী কমিউনিটি তত বড় হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। আশপাশের স্টেট থেকেও অনেক ক্রেতা আসছেন জ্যাকসন হাইটসে পছন্দের পণ্য-সামগ্রী ক্রয়ের জন্যে। বিরাটসংখ্যক ক্রেতা প্রতিনিয়ত পার্কিং সমস্যায় পড়েন। এটি বহুদিনের সমস্যা। নির্বাচিত হলে এ সমস্যার স্থায়ী সমাধানে যথাযথ পদক্ষেপ নেব। ফ্রি পার্কিং এবং সর্বোচ্চ দু’ঘণ্টার স্থলে ৫ ঘণ্টার পার্কিং মিটারের ব্যবস্থা করবো। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা অব্যাহত রেখেছি। ইতিপূর্বে জেবিবিএ’র সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনকারি টুকু আরো বলেন, ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকল্পে স্থানীয় পুলিশ প্রিসেঙ্কটে যোগাযোগ রয়েছে। নতুন দায়িত্ব পেলে আরো জোরদার করবো সেই যোগাযোগ। টহল পুলিশের সংখ্যা বাড়িয়ে দিন-রাত ২৪ ঘণ্টা এ এলাকা নিরাপদ রাখতে সাধ্যমত চেষ্টা করবো। কোন ক্রেতাই যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন মানুষ। নিরাপত্তা বিধানে জেবিবিএর নিজস্ব সিকিউরিটি টিম গঠন করা হবে, যারা টহল পুলিশের সমন্বয়ে অতন্দ্র প্রহরির ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, বাংলাদেশী ব্যবসা-প্রতিষ্ঠানসমূহের সম্মুখস্থ সড়কে ময়লা-আবর্জনার স্তুপ হয়ে পড়ে। এহেন নাজুক অবস্থার অবসানে ক্লিন-সিটির পরিপূরক এলাকায় পরিণত করার ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের বহু পুরনো একটি দাবি রয়েছে জ্যাকসন হাইটসে একটি বড় মসজিদ নির্মাণের। বিজয়ী হতে পারলে স্থায়ী একটি মসজিদের ব্যবস্থা করবো অগ্রাধিকারভিত্তিতে।
বক্তারা বলেন, ‘জেবিবিএকে কল্যাণমুখি সংগঠনে পরিণত করার স্বার্থেই ‘টুকু-মুনির’ প্যানেলকে জয়ী করবেন ভোটাররা।’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সকলের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হবে ‘টুকু-মুনির’ প্যানেল। এই প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে জ্যাকসন হাইটস ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার কামনা করেন তারা।
উল্লেখ্য, উত্তর আমেরিকায় বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ীগণের সর্ববৃহৎ সংগঠন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই’(জেবিবিএ)র নির্বাচন ৯ জানুয়ারি নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৪২১ ভোটারের এ নির্বাচনে মেশিনে ভোটগ্রহণ করা হবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। কার্যকরী পরিষদের ১৫ আসনে সরাসরি লড়ছেন ‘টুকু-মুনির’ এবং ‘গিয়াস-তারেক’ এ দুই প্যানেলের ৩০ প্রার্থী। এর আগে ২৬ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন মোহাম্মদ এ বার ভূইয়া। তার সাথে কমিশনার হিসেবে রয়েছেন জাফর মিতা, আবুহেলেন হোসেন ও বেলায়েত হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার আলাউদ্দিন ভুলু ব্যক্তিগত কারণে বাংলাদেশে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ এ বার ভূইয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV