নিউইয়র্কের জ্যামাইকায় টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক শহরের জ্যামাইকায় শৈলী টেবিল টেনিস ক্লাব ও কালচারাল সেন্টারের আয়োজনে সম্প্রতি একটি টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়। টুর্নামেন্টে প্রায় ৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। মোঃ ইমরুল কায়েস ফাইনাল ম্যাচে আসিফ ইকবাল চৌধুরীকে হারিয়ে মেনস ওপেন ইভেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও অন্যান্য ইভেন্টে পদক লাভ করেন সাইফ আজাদ, আবদুল মুকিত, মোহাম্মদ সৌরভ আলম, জাহেদুর রহমান, মোহাম্মদ ইসলাম (রুমন) ও মার্ক লিম। ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এস জে ইনোভেশনের সিইও শাহেদ ইসলাম, বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, বিপিএল ইউএসএর প্রেসিডেন্ট মোঃ সুমন খান, সাজিদ হাসান (প্রাক্তন ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল), ওয়াসেফ চৌধুরী, আদিব মালেক চৌধুরী, তাহমিদ জাওয়াদ, সৈয়দ আবদুল্লাহ, সুলতান মারুফ, ওমর আহমেদ, শামীম ইসলাম, আরিফুর খান, আদনান খান, মহিবুল হাসান, সারা আমিন ও রুম্মান চৌধুরী।
উল্লেখ্য যে, গত সেপ্টেম্বর মাসে উদ্বোধনের পর শৈলী স্বল্প সময়ের মধ্যে বাঙালি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টেবিল টেনিস কোচিংয়ের পাশাপাশি ক্লাবটি সক্রিয়ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। সম্প্রতি প্রখ্যাত বাংলাদেশী সংগীত শিল্পী সামিনা চৌধুরী শৈলী ক্লাবে একক সংগীতানুষ্ঠান পরিবেশন করেন। মোকাররম আহমেদ শৈলির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং ক্লাবের হেড কোচের দায়িত্ব পালন করছেন। মিঃ আহমেদ অভিভাবকদের তাদের বাচ্চাদের জন্য বিনামূল্যে টেবিল টেনিস কোচিংয়ের এই অনন্য সুযোগটি গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests