নিউইয়র্কের জ্যামাইকায় ফ্রি ফুড বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে খাবার ও পিপিই বিতরণ করা হয়েছে। এছাড়াও কভিড টেষ্ট করা হয়েছে। কমিউনিটি অ্যালায়েন্স গ্রুপ (ক্যাগ)-এর স্পন্সারে কমিউনিটি ইউনাইটেড ডেমোক্রেটিভ ক্লাব ও প্রিন্টিং হাউজ আইজে ক্রিয়েটিভ সলিউশন-এর যৌথ আয়োজনে গত ২৭ জানুয়ারী বৃহস্পতিবার অপরাহ্নে জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও পার্সন্স বুলেভার্ড এর কর্নারে আড়াই শতাধিক মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও পিপিই বিতরণ করা হয়। এই অয়োজনে সহযোগিতায় ছিলো জাপনিত সিং, ইউনাইটেড কমিউনিটি গ্রুপ, সাদাকাহ ফাউন্ডেশন এবং কমিউনিটি ইয়্যুথ এম্পাওয়ামেন্ট। খবর ইউএনএ’র।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক জাপনিত সিং, মিজান চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ শহীদুল্লাহ, কামরুল ইসলাম সনি, আইজে ক্রিয়েটিভ সলিউশন প্রিন্টং-এর মুহাম্মদ রাকিবুল ইসলাম প্রমুখ। এছাড়াও আইজে ক্রিয়েটিভ সলিউশন প্রিন্টং-এর সালমা জাহান, জ্যাক ইউএসএ টেক এর আবু জে চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশী-বিদেশী সবাই মিলে ‘ইউনাইটেড কমিউনিটি’ গড়ে তোলে যেকোন আপদে-বিপদে দলমত-নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোর উপর গুরুত্বারোপ করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature