Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী শাহ নেওয়াজের নির্বাচনী সভা: বাংলাদেশী-আমেরিকান ভোটাররা ভোট দিলেই জয়ী হবেন

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: March 24, 2022 | 10:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪এ থেকে আগামী প্রাইমারী নির্বাচনে ডেম্যোক্র্যাট দলীয় ডিষ্ট্রিক্ট লীডার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শাহ নেওয়াজের এক নির্বাচনী সভা বুধবার জ্যামাইকায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কমিউনিটির একজন সজ্জন ব্যক্তি হিসেবে শাহ নাওয়াজ এতোদিন আমাদের দিয়ে এসেছেন। এখন সময় এসেছে তাকে কিছু দেওয়ার। বক্তারা বলেন, ডিষ্ট্রিক্ট ২৪এ এর বাংলাদেশী-আমেরিকান ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট দিলে অবশ্যই তিনি জয়ী হবেন। খবর ইউএনএ’র।
জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ একটি রেষ্টুরেন্টে আয়োজিত ব্যতিক্রমী এই সভায় জ্যামাইকা ছাড়াও সিটির বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন এবং শাহ নাওয়াজকে সমর্থণ জানান।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় সভায় শাহ নাওয়াজ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, মূলধারার রাজনীতিক মোহাম্মদ রশীদ, আগা সালেহ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলাম, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মজিদ আকন্দ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মাকসুদুল হক চৌধুরী, আহসান হাবীব, রাব্বী সৈয়দ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম সনি, নূরুল আজীম, জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী সাইফুর খান হারুন, সঙ্গীত শিল্পী রানো নাওয়াজ সহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেমিনি সম্পাদক বেলাল আহমেদ ও সঙ্গীত শিল্পী অনিক রাজ।
ফ্রেন্ডস ফর শাহ নাওয়াজ-এর ব্যানারে আয়োজিত সভায় বক্তারা বলেন, একজন প্রার্তী হিসেবে শাহ নাওয়াজ যোগ্য। তিনি কমিউনিটি বোর্ড সদস্য ছাড়াও ইতিম্যধ্যই ফোবানা, লায়ন্স ক্লাব এবং জেবিবিএ ছাড়াও বিভিন্ন সংগঠনে যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়েছেন। মহামারী করোনায় নিরবে-নিভৃতে মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন। এমনকি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অনুদান দিয়ে সাহায্য-সহযোহিতা করেছেন। তিনি যেমন কমিউনিটির জন্য করেছেন, তেমনী এখন তার জন্য কিছু করে মূলধারায় তাকে আরো সক্রিয় করতে জয়ী করতে হবে। আর এই জয়ের জন্য ঐক্যবদ্ধ কমিউনিটির বিকল্প নেই।
সভায় শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির জন্য আমি কি করতে পেরেছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি কমিউনিটির জন্য আরো কাজ করতে চাই, এজন্য ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হয়েছি। তিনি বলেন, ভোটারদের মন জয় করে আমাদেরকে জয়ী হতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলে, ভোট দিলে ডিষ্ট্রিক্ট ২৪ থেকে জয়ী হওয়া সময়ের ব্যাপার মাত্র। নির্বাচনে তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নূরুল আজীম ডিষ্ট্রিক্ট লীডার প্রার্থী শাহ নাওয়াজের নির্বাচনী তহফিলে দুই হাজার ডলার অনুদান দিয়ে তার ফান্ড রেইজিং-এর শুভ সূচনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV