Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথমেলা অনুষ্ঠিত : শিল্পীদের জমকালো পরিবেশনায় মাতোয়ারা হাজারো দর্শক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: June 25, 2019 | 10:12 AM

https://www.facebook.com/USANewsNY/videos/373917333273740/

https://www.facebook.com/USANewsNY/videos/423843265130879/

https://www.youtube.com/watch?v=0weZFnDDdD4

https://www.youtube.com/watch?v=QA2_QH26VBc&t=5s

https://www.youtube.com/watch?v=tTUwYSqrQJ8

https://www.youtube.com/watch?v=I1lueNYquE4&t=3s

https://www.youtube.com/watch?v=ufhNumRhMJs

https://www.youtube.com/watch?v=nQVDDl83AYo

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথমেলা। গত রোববার বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের উদ্যোগে এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির কাউন্সিলের সহায়তায় আয়োজিত স্মরণকালের এ পথ মেলায় নেমেছিল মানুষের ঢল। নর্থ ব্রঙ্কসের ২০৪-২০৫ ষ্ট্রিটের জমজমাট এ মেলা মাতিয়ে রাখে দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। দিনব্যাপি শিল্পীদের জমকালো পরিবেশনা উপভোগ করেন মেলায় আসা হাজারো দর্শক। বাঙালী সংস্কৃতি আর দেশীয় পণ্যের জয়গানের মধ্য দিয়ে এ মেলা এদিন দুপুর থেকে শুরু হয়ে চলে সন্ধ্যে ৭ টা পর্যন্ত।

দুপুর আড়াই টায় স্থানীয় কংগ্রেসম্যান এডরিয়ান এসপিনাল, নিউইয়র্ক স্টেট জামাল বেইলী, এসেম্বলীওম্যান নেতিশা ফার্নান্ডেজ, কাউন্সিল মেম্বার জিফরী, এটর্নী এলন ক্যাস, এটর্নী ব্রুশ ফিসার, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ব্রঙ্কসের ৫২ প্রিসেনক্ট’র ডেপুটি ইন্সপেক্টর থমাস আলপস, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম ও সদস্য সচিব বোরহান উদ্দিন সহ সংগঠনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।

এসময় মোহাম্মদ এন মজুমদার বলেন, ২০১২ সালে ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথমেলার যাত্রা শুরু হয়। মেলার নামটিও তার দেয়া। তিনি বলেন, প্রবাসে বাঙালী সংস্কৃতি আর দেশীয় পণ্যকে মূলধারায় তুলে ধরার প্রয়াসে এ মেলা এ বিরাট ভূমিকা রাখছে। নতুন প্রজন্মের সাথেও সেতুবন্ধন তৈরী করছে।

উদ্বোধনী পূর্বে একটি বর্ণাঢ্য প্যারেড মেলা এলাকা প্রদক্ষিণ করে। প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন এটর্নী এলন ক্যাস। এসময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী প্যারেডে অংশ নেন।
উদ্বোধনের পর সময়ের সাথে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়। একদিকে কেনা-কাটা, হৈ-হুল্লোড়, অন্যদিকে স্টেজ মাতিয়ে রাখেন বরেণ্য শিল্পী রিজিয়া পারভীন, কালা মিয়া, শাহ মাহবুব, তানভীর শাহীন, রোকসানা মির্জা সহ স্থানীয় শিল্পীরা।

আয়োজকরা জানান, আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে গত ৬ বছর ধরেই ব্যাপকভাবে আয়োজিত হয়ে আসছে এ পথ মেলা। এবারেরটি ছিল তাদের ৭ম আয়োজন। রোববার ছুটির দিন হওয়ায় মানুষের পদভারে মুখরিত ছিল পুরো পথমেলা। পরিবার-পরিজন নিয়ে প্রবাসী বাংলাদেশীরা উপভোগ করতে আসেন পথমেলার নানা পরিবেশনা। মেলায় স্থাপিত বিশাল মঞ্চে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে আগত দর্শক শ্রোতাদের। দেশ প্রবাসের স্বনামখ্যাত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মাতোয়ারা ছিলেন প্রবাসীরা। শুধু বাংলাদেশীই নয়, মেলায় ভীনদেশীদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়।

দিনব্যাপী এ মেলায় বাংলাদেশী মালিকানার বিভিন্ন পাশাক-প্রশাধনসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন পথমেলায়। পুরো মেলা প্রাঙ্গণ ছিল বর্ণিল, উৎসবমুখর। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেলায় ছিলো মুখরোচক খাবার আর পণ্য, পোষাক-পরিচ্ছদ, প্রশাধনসহ হরেক রকমের স্টল। ছিল কেনা-বেচার ধূম। পণ্য ও প্রসাধন স্টলে ছিল অনেক ভিড়। মেলায় ছিলো আকর্ষণীয় র‌্যাফেল ড্রও। সবশেষে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেলা চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান এডরিয়ান এসপিনাল, নিউইয়র্ক স্টেট এসেম্বলীওম্যান নেতিশা ফার্নান্ডেজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, সহ সভাপতি শেখ দিলদার হোসেন ও আবদুর রহিম বাইস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম ও সদস্য সচিব বোরহান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফয়সল আবেদিন সেলিম ও আসাদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন ও আবদুল আলিম, প্রধান সমন্বয়কারী নজরুল হক ও আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, সমন্বকারী শাখাওয়াত আলী, মেলার টাইটেল স্পন্সর লংজিভিটি হেলথ সার্ভিসের কর্ণধার রুকন হাকিম, সিপিএ আহাদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, লুৎফর রহমান হেলাল, সৈয়দ সিদ্দিকুল হাসান, তোজাম্মেল হোসেন, জুয়েল আহমেদ, জুবের আহমদ সহ কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।
সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ছিলেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকার জন্য আয়োজক বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। মেলার মেলার টাইটেল স্পন্সর ছিল লংজিভিটি হেলথ সার্ভিস, গ্র্যান্ড স্পন্সর ছিল লী রয় ফার্মেসী, সিলভার স্পন্সর ছিল ওয়েল কেয়ার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV