Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে হজ্ব ও উমরাহ সেমিনার অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: November 19, 2019 | 2:39 PM

https://www.facebook.com/USANewsNY/videos/928090024238677/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আরাফা হজ্ব গ্রুপ এবং হজ্ব১২৩.কম’র আয়োজনে হজ্ব ও উমরাহ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় নর্থ ব্রঙ্কসের কারী এন্ড কাবাব রেষ্টুরেন্টে আয়োজিত সেমিনারে পবিত্র হজ্ব ও উমরাহ’র ফজিলত, বিধিবিধান ও পরি পালন পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সেমিনারে মূল বক্তব্যে হজ্ব-উমরাহ এজেন্ট হারুন আলী বলেন, সম্পদশালী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্য জীবনে একবার হজ্ব আদায় করা ফরজ। সেমিনারে হজ্ব সম্পাদনের সময় নানা পরামর্শ দিয়ে তিনি উল্লেখ করেন, হজ্বের নিয়ত করার পর অবশ্য কর্তব্য হলো এই ইবাদতের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা। বায়তুল্লাহ অভিমুখে হজ্ব যাত্রা মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের পবিত্র সফর।

হজ্ব আদায়ের নিয়ম-কানুন, বিধি-বিধান উল্লেখ করে হজ্ব সম্পাদনকারীদের জন্য সেমিনারে বলা হয়, নিবিষ্ট মনে আত্মিক ইবাদত হজ্ব পালন করতে হবে। হজ্ব সম্পাদনে মৌলিক করণীয় বাদ পড়লে কিংবা কোন আদবের খেলাপ হলে সোয়াবের পরিবর্তে গুনাহর ভাগিদার হতে হবে। হাজীদের হতে হবে সহনশীল, ধৈর্য্যশীল। হজ্ব পালনকালে যৌন সম্ভোগ, পরনিন্দা বা গীবত কিংবা ঝগড়া-প্যাছাদে লিপ্ত হলে হজ্ব বাতিল হয়ে যাবে বলে সেমিনারে জানান হয়।
সেমিনারে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, আনছার হোসাইন চৌধুরী প্রমুখ। বিপুল সংখ্যক মুসল্লী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ