Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে হাকিম অ্যান্ড কোং মাল্টিসার্ভিসেস অফিসে সেন্সাস কর্মশালা: বাংলাদেশীদের চাকুরী সহায়তা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: February 1, 2020 | 4:33 PM

https://www.facebook.com/USANewsNY/videos/114734463283953/

ইউএসইউ নিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় নিয়ে আসতে সেন্সাস ব্যুরো চলতি ২০২০ সালের আদমশুমারির জন্য লোক নিয়োগ করছে। দেশব্যাপী প্রায় ৫ লাখ লোককে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষে কাজ চালিয়ে যাচ্ছে। নিয়োগ প্রাপ্তরা আগামী ১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া আদমশুমারিতে ৬ থেকে ৮ সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। সেন্সাস টেকার পদে এসব নিয়োগ প্রাপ্তরা ঘন্টায় ২৮ ডলার করে মজুরী এবং সপ্তাহে পার্টটাইম-ফুলটাইম সহ সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। স্ব-বেতনে ট্রেনিংয়েরও সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সিটিজেন ও ননসিটিজেন ১৮ বছর ও ততোর্ধ্ব বয়সীরা এ চাকুরীর সুযোগ পাবেন। সেন্সাস ব্যুরোর এ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নিউইয়র্কে নর্থ ব্রঙ্কসে হাকিম অ্যান্ড কোং মাল্টিসার্ভিসেস অফিসে গত ৩১ জানুয়ারী শুক্রবার বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনলাইনে লোক নিয়োগে সহায়তা প্রদান করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্ক রিজিওনাল সেন্সাস সেন্টারের সুপাভাইজারী পার্টনারশীপ স্পেশালিস্ট মারিয়া ই মেটোস বাংলাদেশীদের সেন্সাস ব্যুরোর এ নিয়োগ প্রক্রিয়ার অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, নিউইয়র্ক সিটিতে সেন্সাস টেকার পদে নিয়োগ প্রাপ্তরা ঘন্টায় ২৮ ডলার করে মজুরী এবং সপ্তাহে পার্টটাইম-ফুলটাইম সহ সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। বাংলা সহ ১২টি ভাষা-ভাষীদের এ জবে নিয়োগ দেয়া হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত এ নিয়োগ প্রক্রিয়া চলবে। এতে নিয়োগ প্রাপ্তরা যেমনি আর্থিকভাবে লাভবান হবেন তেমনি কমিউনিটির প্রতিটি ব্যক্তিও গণনার আওতায় এসে রাষ্ট্র কর্তৃক প্রদেয় সকল সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ পাবেন।
লংজেভিটি হেলথ সার্ভিস এলএলসি’র কো-অর্ডিনেটর এবং হাকিম অ্যান্ড কোং মাল্টিসার্ভিসেস’র কর্ণধার রোকন হাকিমের সভাপতিত্বে এ আয়োজনে ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট মান্না মুনতাসির, হাসান আলী ও ক্বারী খালেদ মিয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিউনিটি ডিস্ট্রিক্ট ৭ এর বোর্ড মেম্বার মনজুর চৌধুরী জগলুল সহ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

লংজেভিটি হেলথ সার্ভিস এলএলসি’র কো-অর্ডিনেটর এবং হাকিম অ্যান্ড কোং মাল্টিসার্ভিসেস’র কর্ণধার রোকন হাকিম জানান, তার এ অফিস থেকে ট্যাক্স, হোম কেয়ার, ইমিগ্রেশন সার্ভিস, এফোর্ডেবল হাউজিং এপ্লিকেশন, ফুড স্ট্যাম্প/ইবিটি এপ্লিকেশন, হেলথ ইনস্যুরেন্স এপ্লিকেশন, হজ্ব প্যাকেজসহ বিভিন্ন সেবা দেয়া হয়।
তিনি বলেন, সেন্সাস ব্যুরোর চাকুরীতে বাংলাদেশীদের নিয়োগ নেয়ার সুযোগ গ্রহণ করার জন্য তার অফিসে সেন্সাস কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি বাংলাদেশীদের আহ্বান জানিয়ে বলেন, এব্যাপারে তার অফিস সর্র্বাত্মক সহযোগিতা প্রদান করছে। অনলাইনে লোক নিয়োগে সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি সেন্সাসের গুরুত্ব তুলে ধরে সকল বাংলাদেশীকে আগামী ২০২০ সালের সেন্সাসে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে নিয়োগ প্রাপ্তরা আর্থিকভাবে লাভবান হবেন। কমিউনিটিও উপকৃত হবে। প্রতিটি ব্যক্তিও নিজ ভাষাভাষির সহায়তায় গণনার আওতায় এসে রাষ্ট্র কর্তৃক প্রদেয় সকল সুযোগ-সুবিধা ভোগের সুযোগ পাবেন।
অনলাইনে আবেদনের করার ঠিকানা : 2020CENSUS.GOV/JOBS
উল্লেখ্য, প্রতি ১০ বছর অন্তর যুক্তরাষ্ট্রের সেন্সাস অনুষ্ঠিত হয়। লোক গণনার মধ্যদিয়ে চিকিৎসা-উন্নয়ন-শিক্ষা প্রভৃতি সেক্টরে ফেডারেল তহবিল বণ্টন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV