নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির ‘কামাল-রুহুল’ প্যানেলের বিজয় উৎসবে প্রেসিডেন্ট পদে হিলারী ক্লিনটনকে নির্বাচিত করার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির ‘কামাল-রুহুল’ প্যানেলের বিজয় উৎসবে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারী ক্লিনটনকে বিপুলভাবে বিজয়ী করার আহ্বান জানান হয়েছে। বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন খ্যাত বাংলাদেশ সোসাইটির সদ্য সমাপ্ত নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে ’হৃদ্যতা ও অভিনন্দন’ শিরোণামে গত মঙ্গলবার রাতে নর্থ ব্রঙ্কসের কারী এন্ড কাবাব রেষ্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন ইন্ক। ইউএসএনিউজঅনলাইন.কম
নর্থ ব্রঙ্কস বাংলাদেশী-আমেরিকান এসাসিয়েশনের সভাপতি মিজান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সভাপতি কামাল আহমেদ, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি, ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, ‘কামাল-রুহুল’ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী ও বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটির বিদায়ী সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ সাদি মিন্টু ও মোহাম্মদ আজাদ বাকির, বিশিষ্ট রাজনীতিক সৈয়দ বশারত আলী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি প্রবীন সংগঠক আব্দুল বাছির খান, নর্থ ব্রঙ্কস জামে মসজিদের সেক্রেটারী মো.ইকবাল হোসেন, প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আনছার হোসেন চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমদ, সাবেক সভাপতি শামিম মিয়া, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়েশনের সহ সভাপতি হোসেন আহমদ ইকবাল, সহ সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাজন খান, উপদেষ্টা হেলাল আহমদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জে মোল্লা সানী, আকতার হোসেন, বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র সেক্রেটারী মাকসুদা আহমেদ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের মহিলা সম্পাদক শাহিনা পলি, কমিউনিটি এক্টিভিস্ট তানিম চৌধুরী, এটিএম কামাল প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আল ফয়েজী। অনুষ্ঠানে কমিউনিটির নের্তৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসাসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকিসহ কমিটির অন্যান্য কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়। এসময় তারা মিষ্টি মুখ করে আনন্দ-উল্লাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা নির্বাচনে ‘কামাল-রুহুল’ পরিষদের বিশাল বিজয়ে অভিনন্দন জানিয়ে নির্বাচনে তাদের দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নসহ নর্থ ব্রঙ্কসে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানান। বক্তারা নর্থ ব্রঙ্কস জামে মসজিদের জন্য সাহায্যেরও আবেদন জানান।
নব নির্বাচিত সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি তাদের বক্তব্যে ‘কামাল-রুহুল’ প্যানেলের বিশাল বিজয়ে নর্থ ব্রঙ্কসবাসীকে তাদের অসামান্য ত্যাগ ও ভ’মিকার জন্য কৃতজ্ঞতা জানান। তাদের সম্মানে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজক সংগঠনসহ বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে নব নির্বাচিত কামাল আহমেদ নর্থ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটিকে তার অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যাহিত করে সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
কামাল আহমেদ নির্বাচনে ‘কামাল-রুহুল’ পরিষদের দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নসহ সকলকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের সার্বিক উন্নয়নে কাজ করবেন। তিনি তার বক্তব্যে নর্থ ব্রঙ্কস এবং এস্টোরিয়ায় নতুন ভোট কেন্দ্র স্থাপনের ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনের কথাও জানান। আগামী ৮ জানুয়ায়ী নতুন কমিটি অভিষিক্ত হবার পর কমিটির প্রথম সভায়-ই তারা এসংক্রান্ত প্রস্তাবনা আনবেন বলে জানান। সোসাইটিকে এগিয়ে নেয়ার জন্যে তিনি সকলের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। নর্থ ব্রঙ্কস জামে মসজিদের সাহায্যর্থে সম্ভাব্য সহযোগিতার ঘোষণাও দেন তিনি।
কামাল আহমেদ আগামী রোববার সন্ধ্যায় কুইন্স প্যালেসে অনুষ্ঠেয় ‘কামাল-রুহুল’ প্যানেল আয়োজিত বিজয় উৎসবে যোগ দেয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন নর্থ ব্রঙ্কস জামে মসজিদের জন্য ব্যক্তিগতভাবে ১২০০ ডলার অনুদান প্রদানের ঘোষণা দেন।
বিজয় উৎসব আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির গত ২৩ অক্টোবরের নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ ১৭টি পদে এবং প্রতিদ্বন্দ্বি ‘কুনু-আজম’ প্যানেল দুটি পদে জয়লাভ করে।
‘কামাল-রুহুল’ প্যানেলের বিজয়ীরা হলেন: সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি- আ. খালেক খায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এমকে জামান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, সমাজ কল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দীন আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ এম হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব এবং কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ সাদি মিন্টু, আবুল কাসেম চৌধুরী, ফারহান চৌধুরী, মোহাম্মদ আজাদ বাকির ও মাইনুদ্দীন মাহবুব।
‘কুনু-আজম’ প্যানেলের বিজয়ীরা হলেন: প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিজু এবং কার্যকরী পরিষদ সদস্য সারোয়ার খান বাবু।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ