নিউইয়র্কের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে কবি শহীদ কাদরী
এনআরবি নিউজ, নিউইয়র্ক : বাংলা ভাষায় বর্তমান সময়ের অন্যতম প্রধান কবি, একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী উচ্চ রক্তচাপ এবং তাপমাত্রা জণিত কারণে গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্কের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউইয়র্ক সময় ২১ আগস্ট রোববার ভোররাত সোয়া ৩টায় গুরুতর অবস্থায় এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে যাবার পরই তাকে আইসিইউ-তে ভর্তি করা হয়। এখনও সেখানেই রয়েছেন চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে। চলছে নানা পরীক্ষা।
২২ আগস্ট সোমবার রাত সোয়া ৯টায় হাসপাতাল থেকে কম্যুনিটি এ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্মু এ সংবাদদাতাকে জানান, ‘কিছুক্ষণ আগে কবি কথা বলেছেন। আপাত:দৃষ্টে মনে হচ্ছে তার অবস্থার উন্নতি ঘটছে। তবে চিকিৎসকরা আরো পরীক্ষা করতে চান। কারণ, সর্বশেষ পরীক্ষায় কবির শরীরে ‘ইন্টারনাল ব্লিডিং’র ঘটনা ধরা পড়েছে।’ চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে সাম্মু উল্লেখ করেন, কবির অবস্থা আশংকা মুক্ত নয়। এ সময় কবি পতœী নীরা কাদরী সেখানে ছিলেন। কবির অনেক ভক্ত-অনুরাগি হাসপাতালে যাচ্ছেন তার খোঁজ নিতে। ঢাকাসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে ফোন, টেক্সট এবং ই-মেইলে কবির সর্বশেষ অবস্থান জানছেন উদ্বিগ্ন ভক্ত আর স্বজনেরা।
কবি পতœী নীরা কাদরী এ সংবাদদাতাকে জানান, নিউইয়র্ক সিটির জ্যামাইকায় নিজস্ব বাসভবনে অবস্থানকালে ২০ আগস্ট শনিবার থেকেই কবির শরীরের তাপমাত্রা বেশ বেড়ে যায়। চিকিৎসকের সাথে কথা বলে কবিকে এই সংক্রান্ত ঔষধ দেয়া হয়। নীরা কাদরী উল্লেখ করেন, হাসপাতালে ভর্তির সময় কবির ব্লাড প্রেসার ছিলো ৯০ বাই ৪১।১৪ আগস্ট ছিলো কবি শহীদ কাদরীর ৭৪তম জন্মদিন। সেদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কবির বাসায় তাঁর শত শত ভক্ত অনুরাগী কবিকে ফুল দিয়ে, গান গেয়ে ভালোবাসায় সিক্ত করেন। এক সপ্তাহের ব্যবধানে কবির গুরুতর অসুস্থ হবার সংবাদে প্রবাসে শিল্প-সাহিত্যাঙ্গনের সকলের মধ্যেই গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই হাসপাতালে খোঁজ-খবর রাখছেন এবং কবির জন্যে দোয়া করছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ