নিউইয়র্কের নিহত দু’পুলিশ কর্মকর্তা স্মরণে জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসে শোক সভা (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/1392160427871273
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির হারলেমে সহিংসতার ঘটনায় নিহত দুই পুলিশ কর্মকর্তা জ্যাসন রিভেরা ও উইলবার্ট মোরা স্মরণে জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

নিহত দুই পুলিশ কর্মকর্তা স্মরণে কুইন্স বরোর পুলিশ বিভাগ গত ২৬ জানুয়ারি জ্যাকসন হাইটসে এক শোক সমাবেশের আয়োজন করে। ডাইভারসিটি প্লাজার এই স্মরণ সমাবেশে কুইন্সের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র প্রতিনিধিরাও উপস্থিত থেকে নিহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বক্তব্য রাখেন। এসময় জেবিবিএর নেতারা প্রদীপ প্রজ্জ্বলন করে নিহতদের প্রতি সম্মান জানান।
শোক সমাবেশে ১৫ প্রিসিংক্টের কমান্ডিং অফিসার আল তাহেরী নিহত দুই পুলিশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, চলতি মাসে নিউইয়র্ক পুলিশকে চারবার বন্দুক হামলার মুখোমুখি হতে হয়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা হতাহত হয়েছেন। সর্বশেষ হারলেমের দুঃখজনক ঘটনায় আমাদের দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হলেন। যা আমাদেরকে মর্মাহত করেছে। সব ঘটনার তদন্ত চলছে।
এদিকে, ব্রঙ্কসের বাংলাবাজার এলকায় গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটি পুলিশের দুই কর্মকর্তা জ্যাসন রিভেরা ও উইলবার্ট মোরা স্মরণ সভায় তাদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, উইলিয়াম রিভেরা ও মির্জা মামুন রশিদ, কমিউনিটি এক্টিভিস্ট মো. খলিলুর রহমান, এমবি হোসেন তুষার, শেখ জামাল হুসেন, মঞ্জুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুন প্রমুখ। প্রার্থনা পরিচালনা করেন মাওলানা শহিদ উল্লাহ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি