Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের পথমেলা উৎসর্গ করা হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: August 12, 2012 | 10:28 AM

বাপ্‌স নিউজ : নিউইয়র্ক :  প্রবাসে বাংলাদেশীদের সর্ববৃহৎ পথমেলাটি উৎসর্গ করা হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি। ২৬ আগস্ট নিউইয়র্ক সিটির ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে এ মেলা অনুষ্ঠিত হবে ‘চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’ (সিএমবিবিএ) এর উদ্যোগে। গত ৭ বছর যাবত এ পথমেলা অনুষ্ঠিত হচ্ছে বাঙালি সংস্কৃতির জয়গানে। ৯ আগস্ট সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) ব্রুকলীনে সুগন্ধ্যা রেস্টুরেন্টে সিএমবিবিএ’র সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
ব্রুকলীন পথমেলা কমিটির সদস্য সচিব আশিকুল হাই সাইয়েদের সঞ্চালনে এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পথমেলা কমিটির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, সিএমবিবিএর সভাপতি ফখরুল হক, সহসভাপতি রফিক পাটোয়ারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ এল আলী, ক্রীড়া সম্পাদক মোখলেসুর রহমান, মিডিয়া পার্টনার এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম, টাইটেল স্পন্সর রিচমন্ড কানাডা সিটি পূর্বাচল-এর কর্মকর্তা বাহালুল সাইয়েদ উজ্জল এবং ইতিহাদ এয়ারলাইন্সের প্রতিনিধি মো. শাহীন। এ সময় জানানো হয় যে, এ মেলায় বাঙালি সংস্কৃতির জয়গানের পাশাপাশি বাঙালি পণ্যেরও ব্যাপক সমাহার ঘটানো হবে। এখানে থাকবেন মূলধারার রাজনীতিকদের মধ্যে কংগ্রেসওস্যান ইভেটি ডি কার্ক এবং ব্রুকলীন বরো প্রেসিডেন্ট মার্টি মার্কুইজসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা।
মেলায় শ’খানেক স্টল থাকবে। মূলমঞ্চ থেকে সঙ্গীত পরিবেশন করবেন এন্ড্রু কিশোর, কনক চাঁপা, সোনিয়া, ফকির শাহাবুদ্দিনসহ বিশিষ্ট শিল্পীরা। পথমেলার প্রধান আকর্ষণ হচ্ছে ১০ ডলারের টিকিটে প্রথম পুরস্কার পূর্বাচল সিটিতে ৩ কাঠার একটি পট। এছাড়াও রয়েছে সম্পূর্ণ নতুন একটি গাড়ি, নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমানের টিকিট। মেলা আয়োজনের প্রাথমিক বাজেট হচ্ছে এক লাখ ডলার অর্থাৎ ৮২ লাখ টাকা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV