Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কের পরিচিত মুখ মিনহাজ উদ্দিন বাবরের জানাজা অনুষ্ঠিত, লং আইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়ালে দাফন বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: May 21, 2019 | 2:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রিয় মুখ, বিশিষ্ট সংগঠক মিনহাজ উদ্দিন বাবর আর নেই। দীর্ঘদিন অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। জানা গেছে, রোববার (১৯ মে) মধ্যরাতের পর সোমবার ভোর ২ টা ৩০ মিনিটে ব্রুকলীনের মাইমোনিডেস হাসপাতালে তিনি শেষ নিশ্বাস: ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ বহু আত্বীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। মিনহাজ উদ্দিন বাবর বাংলাদেশ সোসাইটি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। খবর ইউএনএ’র।
নিউইয়র্কে ব্রুকলীনে বসবাসকারী সদা হাসোজ্জল ও কমিউনিটির প্রিয় মুখ মিনহাজ উদ্দিন বাবরের মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশী সোসাইটি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ও কোম্পানীগঞ্জ সোসাইটি সহ প্রবাসের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে মরহুম মিনহাজ উদ্দিন বাবরের নামাজে জানাজা গত সোমবার (২০ মে) বাদ আসর ব্রুকলীনের দারুল জান্নাহ মসজিদের পাশবর্তী এভিনিউ সি’র উন্মুক্ত রাস্তায় অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি নেতা’সহ প্রবাসের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্থানে তার মরদেহ সমাহিত করার কথা বলে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু মিডিয়াকে জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV