Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কের পরিচিত মুখ মুকিত-রব-মঈন-ওয়াসী চৌধুরী’র মাতৃবিয়োগ, ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: November 17, 2020 | 9:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কুইন্স ডেমোক্র্যাট পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী রব চৌধুরী, মৌলানা গউছ উদ্দীন চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ও সাবেক সিনিয়র সহ সভাপতি ওয়াসি চৌধুরীর মহিয়সী মা হাবিবুন নেছা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় তিনি মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও এক কন্যা সহ বহু স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র। হবিগঞ্জ জেলাধীন লাখাই উপজেলার কাটিহারা গ্রামের অধিবাসী ছিলেন হাবিবুন নেছা চৌধুরী। তার এক পুত্র আলী চৌধুরী বাংলাদেশ বসবাস করছেন। মরহুমার অপর ৬ পুত্র ও এক কন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী। জানা গেছে, দুই মাস আগে হাবিবুন নেছা চৌধুরী স্টোকের শিকার হন। পরবর্তীতে তাকে এস্টারিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয় এবং এই হাসপাতালেই তিনি ইন্তেকাল করেন।

নামাজে জানাজা: মরহুমা হাবিবুন নেছা চৌধুরীর নামাজে জানাজা গত ১১ নভেম্বর বুধবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমার পুত্র মৌলানা গউছ উদ্দীন চৌধুরী। এর আগে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন লু, ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী প্রমুখ। এরপর লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

শোক প্রকাশ: হাবিবুন নেছা চৌধুরীর ইন্তেকালে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি তার আত্মার শান্তি কামনা এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন যাতে আল্লাহ তায়ালা মরহুমা-কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

অপরদিকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, শেফাজ, সিলেট এমসি গভ: কলেজ এলামনাই এসোনিয়েশন ইউএসএ’র সভাপতি বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুর রহমান সাচ্চু, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েট নিউইয়র্ক-এর সভাপতি ওয়াসীম উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন উজ্জল, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া প্রমুখ হাবিবুন নেছা চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV