নিউইয়র্কের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের বনভোজন অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের আবাসিক প্রতিষ্ঠান “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেন “এর উদ্যোগে গত ২৭ জুন রোববার কানেকটিকাটের শেরউড আইল্যান্ড স্টেট পার্কে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বনভোজন। সকাল থেকেই কর্মকর্তারা তাদের পরিবার পরিজন সহ পার্কে জড়ো হতে থাকেন। বেলা বাড়তে বাড়তে তা পরিণত হয় এক চমৎকার মিলনমেলায়। সংগঠনের কর্মকর্তা, তাদের পরিবার পরিজন এবং অতিথি সহ প্রায় শতাধিক প্রাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুপুর ১২ টায় সংগঠনের সভাপতি কামরুজ্জামান বাবু বনভোজনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ধোধন করেন। তিনি বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর এধরনের আয়োজন এবারই প্রথম। আগামীতে বনভোজন সহ এমনি আরো কর্মকান্ড আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিভিন্ন ব্যস্ততার পরও পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তিনি সংগঠনের কর্মকর্তা অতিথি সহ সকলকে ধন্যবাদ জানান।

উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন বনভোজনের আহ্বায়ক মোজাফফর হোসেন, সদস্য সচিব মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক সফিকুর রহমান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সভাপতি মো: কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক কাজী রবিবুজ্জামান প্রমুখ।
এছাড়াও অন্যানের মাঝে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব শামীম মিয়া, যুগ্ম সদস্য সচিব শরীফুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাবাজার বিজন্যাস এসোসিয়েশনের সহ সভাপতি বিল্লাল ইসলাম, বিশিস্ট ব্যবসায়ী স্বপন তালুকদার এবং সাংবাদিক মোস্তাকিম বিল্লাহ তুশার।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শুরু হয় বিভিন্ন ইভেন্টে খেলাধুলা প্রতিযোগিতা। পুরুষদের খেলায় ১ম, ২য় ও ৩য় স্হান অধিকার করেন শরীফুল ইসলাম, সুলায়মান এবং মোহাম্মদ গাজী।
মেয়েদের (বড়) খেলায় ১ম, ২য় ও তৃতীয় স্হান অধিকার করেন রাহি, প্রভা ও বৈশাখী। মহিলাদের খেলায় বিজয়ী হন হাজেরার বেগম, শুভেনা এ হিরা পারভিন। ছেলেদের অনুর্ধ বারবয়সী প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্হান অধিকার করেন তামিম আজাদ, আহনাফ আফিফ ও ইমতিয়াজ আবির। মেয়েদের অনুর্ধ ১২ বয়সী প্রতিযোগিতায় ১ম, ২য়, ও ৩য় হন হুমায়রা, ফারাহ জামান এ পুস্পিতা। ছেলেদের (বড়) বল খেলা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হন তারিফ, প্রত্যয় ও পাভেল।
বনভোজনের অন্যতম আকর্ষন ছিলো রেফল ড্র। প্রথম পুরস্কার অ্যাপল আইপ্যাড স্পন্সর করেন খলিল বিরিয়ানীর স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান।বিজয়ী হন ফারহানা জামান, ২য় পুরস্কার স্যামসাং মোবাইল ফোন স্পন্সর করেন বিবিএর সাবেক সভাপতি এ ইসলাম মামুন। বিজয়ী হন নাসিম। ৩য় পুরস্কার টিভি স্পন্সর করেন মোস্তাকিম বিল্লাহ তুশার। বিজয়ী হন বুবলি। চতুর্থ পুরস্কার রাইস কুকার স্পন্সর করেন স্টার্লিং ডেলি এন্ড গ্রোসারীর স্বত্বাধিকারী আবদুস শহীদ। বিজয়ী হন ফারহানা। পন্চম পুরস্কার টাওয়ার ফ্যান স্পন্সর করেন সুন্দরবন গ্রোসারীর স্বত্বাধিকারী স্বপন তালুকদার। বিজয়ী হন মো: হেলাল।
বনভোজনের শুরুতেই সবাইকে নাস্তা পরিবেশনকার হয়। এছাড়াও মাঝে মাঝে পরিবেশন করা হয় তরমুজ, আম ভর্তা, চানাবুট, চা ইত্যাদি।
সবশেষে খলিল বিরিয়ানীর কাচ্চি বিরিয়ানি, চাইনিজ সহ অন্যান্য খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
শেরউড আইল্যান্ড স্টেট পার্কের মনোরম পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত এই বনভোজন সবাই উপভোগ করেন। চমৎকার এই পিকনিক স্পট টি বাছাই করার জন্য আগত অতিথিদের সকলে সংগঠনের সভাপতি কামরুজ্জামান বাবুকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি