নিউইয়র্কের বাংলাদেশী কলম্বাসখ্যাত মনির আহমদ আর নেই
নিউইয়র্ক : নিউইয়র্কের ম্যানহাটন সিটির বাংলাদেশী কলম্বাসখ্যাত মনির আহমেদ গত ৩১ শে অক্টোবর সোমবার বাংলাদেশে অবস্থানকালীন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লি…….রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৯ বৎসর। মৃত্যুর পূর্বে ৩ ছেলে ও ২ মেয়েসহ প্রায় ৭শত আত্মীয় স্বজন আমেরিকার বিভিন্ন শহরে রেখে গেছেন। উল্লেখ্য, মরহুম মনির আহমেদ ১৯৫৪ ইং পূর্ব পাকিস্তানে এম,এ,সি পাস করে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা আসেন। মিশিগান ইউনির্ভাসিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করেন। ১৯৬৯ ইং ডাউন টাউন ম্যানহাটনে রেষ্টুরেন্ট ব্যবসা শুরু করেন। ব্যবসা প্রসারের সাথে সাথে অসংখ্য লোকের প্রয়োজন হওয়ায় মরহুম মনির আহমেদ বাংলাদেশ থেকে অনেক লোককে আবেদন করে আমেরিকায় নিয়ে আসেন এবং চাকুরীর ব্যবস্থা করেন। মরহুম মনির আহমেদ ম্যানহাটনের মদিনা মসজিদসহ অনেক মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মরহুম মনির আহমেদ পূর্বালী ব্যাংকের ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
মরহুমের বড় সন্তান কামাল আহমেদ হলিউড চলচিত্রে চিত্রনায়ক হিসেবে অভিনয় ও ছবি পরিচালনা করেন এবং ২য় মেয়ে শাহেলা আহমেদ ব্যাংকে উচ্চ পদে দায়িত্বরত আছেন। অন্যরা বিভিন্ন উচ্চরত পদে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য আব্দুল কাইয়ূম, মাওলানা জুলফিকার চৌধুরী, মাওলানা মিসবা আহমেদ, গোলাপগঞ্জ সমিতির সভাপতি হাজী আব্দুর রহমান, নির্বাচন কমিশনার আবদুল বাছিতসহ গোলাপগঞ্জ সমিতির সকল নেতৃবৃন্দ শোকাহত পবিারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ