Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের ১ম মৃত্যুবার্ষিকী পালন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: April 13, 2021 | 12:45 PM

https://www.facebook.com/USANewsNY/videos/268077661700441

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব গিয়াস উদ্দিনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাবাজার জামে মসজিদে গত ১০ এপ্রিল শনিবার সন্ধ্যয় এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাবাজার জামে মসজিদ ও আলহাজ্ব গিয়াস উদ্দিনের পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর। আলহাজ্ব গিয়াস উদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সাবেক সহ কোষাধ্যক্ষ শাহ আলম, সাবেক কার্যকরী সদস্য আলমাস আলী, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ, কমিউনিটি এক্টিভিস্ট মোতাসিন বিল্লাহ তুষার প্রমুখ।

বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে দু’য়া-মুনাজাতে আলহাজ্ব গিয়াস উদ্দিন সহ দেশ ও প্রবাসে করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
দু’য়া-মাহফিলে অংশ গ্রহণের জন্য মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিনের পরিবারের পক্ষ থেকে তার ভাতিজা মসজিদের কার্যকরী সদস্য শামিম উদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় আলহাজ্ব গিয়াস উদ্দিনের ছেলে আমিম উদ্দিন ও আহসান উদ্দিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বক্তারা বাংলাবাজার জামে মসজিদকে বহুতল ভবন করে আলহাজ্ব গিয়াস উদ্দিনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব গিয়াস উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে গত ১০ এপ্রিল ২০২০ শুক্রবার ভোর সোয়া ২টায় নিউইয়র্কে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন মন্টিফিউর মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ৪ ভাই ২ বোন সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ব্রঙ্কসের এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের কর্ণধার আলহাজ গিয়াস উদ্দিন নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করতেন। তার দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার গ্রামে। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV