Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাংলা ট্যুরে যুক্ত হচ্ছে ওমরা প্যাকেজ, প্রথম গ্রুপ যাবে ২২ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: October 17, 2019 | 2:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী পরিচালিত একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর-এ যুক্ত হচ্ছে ওমরা প্যাকেজ। প্রতিষ্ঠানটির তত্তাবধানে আগামী ২২ নভেম্বর প্রথম গ্রুপটি পবিত্র মক্কা নগরীতে উমরাহ পালন, মদিনায় হযরত মোহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত সহ অন্যান্য শহর ভ্রমণ করবে বলে জানিয়েছেন বাংলা ট্যুর-এর সিইও হাবিব রহমান। খবর ইউএনএ’র।
বাংলা ট্যুর কর্তৃপক্ষ জানায় সৌদি আরব সরকার দেশটির পর্যটনখাত আরো মজবুত করে তুলতে বিশ্বের ৪৯টি দেশের জন্য পর্যটন ভিসা চালু করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র একটি। বাংলা ট্যুর যেহেতু বিশ্বের ৫টি মহাদেশে নিয়মিত গাইডেড ট্যুর অপারেট করছে তার প্রেক্ষিতে এখন থেকে সৌদি আরবেও ট্যুর পরিচালনার সিদ্ধান্ত গ্র্রহন করেছে। একই প্যাকেজে উমরাহও অন্তর্ভুক্ত থাকবে।

সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন এবং পর্যটন সম্পর্কীয় বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলাপ-আলোচনার জন্য বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান মক্কা, মদীনা, তায়েফ সহ সৌদি আরবের বিভিন্ন শহর ভ্রমণ করে তাদের সাথে মত বিনিময় করেন। বিভিন্ন প্রতিষ্ঠান বাংলা ট্যুরের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
পবিত্র মক্কায় উমরাহ পালন এবং একই প্যাকেজে সৌদি আরবের বিভিন্ন শহর পরিভ্রমণে আগ্রহীদের ৩৪৭-২৮০-৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ