Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিনের মৃত্যুতে ইউএস কংগ্রেসওম্যান আলেক্সজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: April 18, 2020 | 1:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদ, স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ছাতক সমিতি ইউএসএ’র

উপদেষ্টা আলহাজ্ব গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্কের কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট ১৪ থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান আলেক্সজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ।

কংগ্রেসওম্যান আলেক্সজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এক শোক বার্তায় মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় তিনি বলেন, আলহাজ্ব গিয়াস উদ্দিন বাংলাদেশী কমিউনিটির অকৃত্রিম বন্ধু ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটি একজন দেশপ্রেমিক মানুষকে হারালো। তার অভাব সহজে পূরণ হবার নয়।

উল্লেখ্য, নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, ছাতক সমিতি ইউএসএ ও সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র উপদেষ্টা এবং নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি পার্টনার, কমিউনিটির প্রিয়মুখ, সমাজসেবী আলহাজ্ব গিয়াস উদ্দিন গত ১০ এপ্রিল শুক্রবার ভোর সোয়া ২টায় নিউইর্কের মান্টিফিউর (আইনস্টাইন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)।
মৃত্যুকালে গিয়াস উদ্দিনের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ৪ ভাই ২ বোন সহ বহু আত্মীয়-স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন। ব্রঙ্কসের এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের কর্ণধার আলহাজ গিয়াস উদ্দিন নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করতেন। তার দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার গ্রামে। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV