Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহ পাটোয়ারির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: January 11, 2021 | 12:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ পাটোয়ারি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। করোনা মহামারীর এই সময়টাতে দীর্ঘ কিডনী ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগে গত শুক্রবার নতুন বছরের প্রথম দিন মারা যান নিউইয়র্কের সফল ও পুরানো এই ব্যবসায়ী।
দীর্ঘ ত্রিশ বছরেরও বেশি সময় ধরে শহীদ উল্লাহ পাটোয়ারি নিউইয়র্কে বসবাস করছিলেন। এই সময়টায় তিনি জড়িয়ে ছিলেন গ্রোসারি, রেস্টুরেন্ট ও আবাসন ব্যবসায়ের সাথে। ম্যানহাটানের বাংলাদেশি মালিকানাধীন দোয়েল গ্রোসারির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। শহীদ উল্লাহ পাটোয়োরির মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই তিনি নানা অসুখে ভুগছিলেন। কিন্তু সম্প্রতি তার অসুস্থ্যতা বেড়ে যাওয়ায় ভর্তি করা হয় ব্রুকলিনের ওয়াইকফ হাইটস মেডিকেল সেন্টারে। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরে ম্যানহাটানের মদিনা মসজিদে রোববার জানাজার পর, সোমবার ব্রুকলিনের বুশউইকের সাইপ্রাস হিল সিমেট্টিতে দাফন করা হয় তাকে। পরিবারের পক্ষ থেকে তার জন্যে দোয়া চাওয়া হয়েছে।
বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার দালালবাজারের গোপিনাথপুর গ্রামের পাটোয়ারি বাড়ির সন্তান শহীদ উল্লাহ পাটোয়ারি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এজন্যে তিনি বিভিন্ন সময় নানা সম্মাননাও পেয়েছেন। আব্দুল গনি পাটোয়ারির ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV