Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে বড়দিনে বিশ্বশান্তির প্রার্থনা:’প্রভু নিপীড়কের দন্ত ভেঙ্গে দাও’

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: December 31, 2010 | 12:28 AM

হাকিকুল ইসলাম খোকনঃ নিউইয়র্কের বাঙ্গালী খ্রিষ্টানদের চার্চ “বেথেল ব্যাপ্টিষ্ট চার্চ” এর উদ্যোগে ৭২-০১, ৪৩ এভিনিউ উডসাইডয়ে পবিত্র বড়দিনের ভাষণে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেছেন রেভারেন্ড লিটন ডি অধিকারী। বড়দিন উপলে চার্চে উপস্থিত শতাধিক ভক্তের সামনে দেওয়া অভিভাষণে পেষ্টর লিটন অধিকারী ঈশ্বরের কাছে তার শান্তি মানুষের হৃদয়ে স্থাপনের জন্য প্রার্থনা করেন। পেষ্টর তার প্রার্থনায় বলেন, ‘প্রভু নিপীড়কের দন্ত ভেঙ্গে দাও।

 

 

 তিনি আরো বলেন, তোমাকে অন্তরে ধারণ করে আমাদের একটি পরিবারের মতো বেঁচে থাকতে সাহায্য কর, যেন তোমার পরিবার হিসেবে বাঁচতে পারি। এর আগে একটি মোমবাতি জালিয়ে আনুষ্ঠানিকভাবে বড়দিনের উৎসব শুরু করেন পেষ্টর। তিনি আরো বলেন, বিশ্ব থেকে সব দন্দ দূর হয়ে যাক ইসরাইল এবং ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানও তিনি কামনা করেন। এছাড়া সোমালিয়া, দারফুর এবং আইভরি কোষ্টে শান্তি কামনা করেন। তিনি আফগানিস্তান ও পাকিস্তানে মানবাধিকার প্রতিষ্ঠায় প্রার্থনা করেন। এছাড়াও উত্তর ও দণি কোরিয়া দ্বন্দ নিরশানের প্রার্থনা করেন তিনি। বেথেল ব্যাপ্টিষ্ট চার্চ নিউইয়র্কের উদ্যোগে বড়দিনের এই উৎসব উদ্বোধনী প্রার্থনা করেন দিপিকা দাস। ডা: হেলেন রায়ের উপস্থাপনায় অনুষ্ঠিত বড়দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নিউজার্সির …….ব্যোরো কাউন্সিলম্যান ও বিজ্ঞানী ড. নূরান নবী, অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসীর সম্পাদক সৈয়দ মোহাম্মাদ উল্লাহ, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সাউথ এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারী জেনারেল রতন বড়ুয়া, বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদের সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নবেন্দু দত্ত, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ, ড. জিনাত নবী, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, রাজ মেহতা, ডা. চেতনা মেহতা, সিবতা দাস, আলী, লিলা, আরিফুল, মি: জুয়েল, মোস্তফা আলমগীর ও স্বাধীন বাংলা বেতারের বিশিষ্ট সুরকার ও সঙ্গীত শিল্পী সমর দাসের সহধর্মিনী দিপিকা দাস। বাইবেল পাঠ করেন জনাথন রায় রিচার্ড, নয়ন মন্ডল, ……. অধিকারী ইমানুয়েল, পিটার, মিষ্টি, বিশেষ প্রার্থনা করেন পেষ্টর সেন্টফোর্ড ভৌমিক। অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী সাহিত্যিক ও লেখক এবিএম সালেহ উদ্দীনের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব লুৎফুর রহমান পরিন্ডত এর মৃত্যুতে প্রার্থনা করা হয়।

 

 

 প্রার্থনায় ‘৫২-এর ভাষা আন্দোলন, ‘৭১-এর মুক্তিযুদ্ধসহ আজ পর্যন্ত বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।মূল পর্ব পরিচালনা করেন ডা: হেলেন রায়। সার্বিক পরিচালনা করেন ডা: টমাস দুলু রায়।২য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ডা: টমাস দুলু রায় ও আরিফ হোসেনের  পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে সকলকে মুগ্ধ করেন প্রধান অতিথি কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন বহিশিখা সঙ্গীত নিকেতনের অধ্য ও প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সবিতা দাস, মোস্তফা আলমগীর, বাবলি, ডা: টমাস দুলু রায়। উপস্থিত সকল অতিথি, অভ্যাগতদের মাঝে বড়দিনের উপহার বিতরণ করেন বেভারেন্ড লিটন অধিকারী ও ডা: টমাস দুমাস দুলু রায়। উক্ত অনুষ্ঠানে সকল ধর্মের বর্ণের সমাগম ঘটেছিল এই উৎসবে যা উপস্থিত সকলেই প্রশংসা করেছেন।অনুষ্ঠানে ধন্যবাদ জানান ডা: টমাস দুলু রায়। মধ্যহ্নভোজের মাধ্যমে উৎসব এর সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV