নিউইয়র্কের ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজ খুলছে সোমবার থেকে
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ সোমবার থেকে খুলছে। করোনা তান্ডবে বন্ধ থাকার পর সিটির আইন মেনে ১৩ এপ্রিল সোমবার থেকে শুধু খলিল বিরিয়ানী হাউজ চালু করবেন বলে জানিয়েছেন খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান। তিনি ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সিটির নিয়ম মেনে টেক আউট এবং কম পক্ষে ১০০ ডলারের অর্ডার দিলে বাসায় ডেলিভারীর ব্যবস্থা থাকবে। গ্রাহকদের সুবিধার্থে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত রেষ্টুরেন্ট সেবা প্রদান করা হবে।

রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান জানান, নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকায় একটা রেস্টুরেন্টও বর্তমানে খোলা নেই। অনেকেই বার বার কল দিয়ে জানতে চাচ্ছেন কখন খুলবো খলিল বিরিয়ানী হাউজ। তিনি বলেন, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে খুলতে চাইলেও আমাদের স্টাফদের অনেকেই এখনো কাজ করতে আগ্রহী নয়। তবে এই দু:সময়েও দু’একজন কাজ করতে রাজী হয়েছেন। তাদের নিয়েই কস্ট হলেও আগামী সোমবার থেকে খলিল বিরিয়ানী হাউজ রেস্টুরেন্টটি চালু করবো। তিনি বলেন, আমি নিজে শেফ। তাই রান্না-বান্না করা কোন সমস্যা হবে না। আশা করি গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সেবা দিতে সক্ষম হবো।
সুলভ মূল্যে হালাল খাবারের স্বাদ আস্বাদনের জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন। সিটির নিয়ম মেনে টেক আউট এবং কম পক্ষে ১০০ ডলারের অর্ডার দিলে বাসায় ডেলিভারীর ব্যবস্থা থাকবে বলে জানান।

খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৬৪৬-৭৬৩-৫০৭৩, ৯২৯-৬২৪-৮৩৯৮, ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪। ই-মেইল : [email protected],
ওয়েব সাইট : http://www.khalilbiryani.com
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং