Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির টাউন হল মিটিং : হিলারী ক্লিনটনের সমর্থনে ৩০ অক্টোবরের মুসলিম আমেরিকান র‌্যালি সফল করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: October 23, 2016 | 12:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির টাউন হল মিটিংয়ে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারী ক্লিনটনকে বিপুলভাবে বিজয়ী এবং হিলারী ক্লিনটনের সমর্থনে ৩০ অক্টোবর অনুষ্ঠেয় মুসলিম আমেরিকান র‌্যালি সফল করার আহ্বান জানান হয়েছে। মুসলিম আমেরিকান র‌্যালি সফল করার লক্ষে বিপুল উৎসাহ উদ্দিপনায় গত শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ টাউন হল মিটিং। আগামী ৩০ অক্টোবর দুপুর ১টায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রেসিডেন্ট প্রার্থী হিলারী ক্লিনটনের সমর্থনে আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির উদ্যোগে ’মুসলিম আমেরিকান র‌্যালি ফর হিলারী ক্লিনটন’ শিরোণামে বিশাল এক র‌্যালি অনুষ্ঠিত হবে। দল মত নির্বিশেষে সকল প্রবাসীদের মুসলিম আমেরিকান র‌্যালিতে অংশগ্রহণের আহ্বান জানান হয়েছে। ইউএসএনিউজঅনলাইন.কমhillary_3
আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর, স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এর সভাপতিত্বে এবং আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির ব্রঙ্কস ব্যুরো চীফ ও ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুসলিম পলিটিকেল একশান কমিটির ক্যাম্পেইন ডাইরেক্টর, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন, আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির ব্রঙ্কস ব্যুরো কোঅর্ডিনেটর, নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, মুসলিম পলিটিকেল একশান কমিটির ক্যাম্পেইন ডাইরেক্টর ডা. নাহিদ খান, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, মেহের চৌধুরী, রাশেদ মজুমদার প্রমুখ।hillary_2
অনুষ্ঠানে প্রবীন কমিউনিটি এক্টিভিস্ট খবির উদ্দিন ভ’ইয়া, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, এমডি হোসেন তুষার, মামুন রহমান, ইসমাইল হোসেন আকন্দ, আনিসুর রহমান, লিয়াকত হোসেন, আরিফুর রহমান, নাসির উল্লাহসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।hillary_5
অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, ইমিগ্র্যান্টদের দেশ আমেরিকায় সকলের সমান অধিকার নিশ্চিত করেছে দেশটির সংবিধান। সকল ধর্ম-বর্ণের সমঅধিকার -এটিই হচ্ছে সারাবিশ্বে আমেরিকার অহংকারের অন্যতম বিষয়। এধারা সমুন্নত রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।hillary_4
বক্তারা হিলারী ক্লিনটনকে মুসলিম ও বাংলাদেশী কমিউনিটির অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যায়িত করে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারী ক্লিনটনকে বিপুলভাবে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় অতি সম্প্রতি ব্রঙ্কসের ক্যাসেলহিলের পাগ্লসে এভিনিউ এলাকায় পুলিশের গুলিতে নিহত মানসিক ভারসাম্যহীন হিসপানিক বৃদ্ধা ডেবরা ডানার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV