Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে আল আকসা রেষ্টুরেন্টের সামনে বর্ণিল মেহেদী উৎসব (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: June 5, 2019 | 6:22 PM

https://www.facebook.com/USANewsNY/videos/700640140420690/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় আল আকসা রেষ্টুরেন্টের সামনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেহেদী উৎসব। ফুটপাতে চেয়ার-টেবিল বসিয়ে চলে মেহেদী সাজ। ঈদ উপলক্ষে আগের দিন ৩ জুন সোমবার সন্ধ্যায় জমজমাট এ মেহেদী উৎসবের আয়োজন করেন নারী নেত্রী মাকসুদা আহমদ। তিনি বেশ ক’বছর ধরেই চাঁদ রাত মেহেদী মেলা করে আসছেন এ এলাকায়। মাকসুদা আহমদ

জানান, বিনা ফিতে চাঁদ রাতে মেহেদী উৎসবের একমাত্র সেবাটি তিনিই দিয়ে যাচ্ছেন নিউইয়র্কে। মেহেদী রাঙানোর বর্ণিল এ আয়োজনে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশের ঐতিহ্যবাহি কৃষ্টি-কালচারকে তুলে ধরতেই তার এ আয়োজন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মেহেদী উৎসবে মেতে ওঠেন। তরুণীসহ নানা বয়সী মহিলারা মেতে ওঠেন এ উৎসবে। এতে শুধু মুসলমানরাই নন, অন্য ধর্মের নারীরাও যোগ দেন এ উৎসবে। আয়োজক মাকসুদা আহমদ জানান, এবার দেড় শতাধিক মেয়ের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয় তার এখান থেকে।

মেহেদী ছাড়াও মেলায় ছিল জামা-কাপড়, জুয়েলারী, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টল। মেহেদী উৎসবকে ভিন্নমাত্রা দেয় আল আকসা রেষ্টুরেন্টের মজাদার সব খাবার-দাবার। মেহেদী উৎসবে হাত রাঙানোর পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলে ঈদ-কেনাকাটাও। অভিবাসীর দেশ আমেকিায় এমনসব উৎসব আয়োজনেই দিন দিন ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আল আকসা রেষ্টুরেন্টের জেনারেল ম্যানেজার আলী হায়দার জানান, মেলা উপলক্ষে তাদের বেচা-বিক্রি হয়েছে অনেক ভাল। তাদের মজাদার সব খাবারের স্বাদ নেন মেলায় আসা লোকজন।
মেলায় আসা সবাইকে ঈদ শুভেচ্ছা জানান আয়োজক মাকসুদা আহমদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV