নিউইয়র্কের ব্রঙ্কসে একুশের প্রথম প্রহরে শহীদের প্রতি হৃদয়ে বাংলাদেশ’র শ্রদ্ধা নিবেদন (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/1029057404621091
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। শনিবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজারের শহীদ বেদিতে হৃদয়ে বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বাংলাদেশ মুরালের সামনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে কনকনে শীতকে উপেক্ষা করে অংশ নেন মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদ বহু প্রবাসী বাংলাদেশী।
রাত ১১টার পর থেকেই প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সংগঠনের ব্যানারে জড়ো হতে থাকেন সেখানে। একুশের প্রথম প্রহরে সারিবদ্ধ হয়ে সংগঠনগুলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ গান গাইতে গাইতে শহীদ বেদিতে পুষ্পাঘ্য অর্পণ করে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান হৃদয়ে বাংলাদেশের সভাপতি ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি