Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে এটর্নি মঈন চৌধুরী ঈদ আনন্দ মেলা ১৫ জুলাই, সকল প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: June 30, 2018 | 11:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে আগামী ১৫ জুলাই রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে এটর্নি মঈন চৌধুরী ঈদ আনন্দ মেলা। ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্র স্টারলিং-পাডি এলাকায় ‘বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস এবং বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনক এদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যে সাড়ে ৮টা পর্যন্ত জমজমাট এ ঈদ আনন্দ মেলার আয়োজন করেছে। ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
মেলা কমিটির আহবায়ক প্রফেসার শেখ আল মামুন, ব্যান্ডস’র সভাপতি সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ এবং সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে এ মেলার আয়োজন করা হয়েছে। দেশজ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে নানা রঙে সাজিয়ে তোলা হবে পুরো মেলা প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী এ মেলায় বাংলাদেশী নানা ধরণের পোশাক প্রসাধন, রিয়েল এস্টেট, ফার্মেসি, গয়না, মজাদার খাবার, দেশীয় পিঠাসহ বিভিন্ন পণ্যের স্টল থাকবে। এ মেলায় মূলধারার রাজনীতিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।


তারা জানান, এ মেলায় সবচেয়ে আলোড়ন সৃষ্টি করবে দেশ এবং প্রবাসের শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করতে পারবেন শিল্পীদের অনন্য পরিবেশনা। মেলার বিশেষ আকর্ষণ থাকবে লোভনীয় র‌্যাফেল ড্র। বরাবরের মত এবারও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ মেলায় যোগ দেবেন বলে আয়োজকরা আশাবাদী। যা পরিণত হবে ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ ঈদ আনন্দমেলায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV