Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রি বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: August 18, 2020 | 1:34 AM

https://www.facebook.com/USANewsNY/videos/344828596538393

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা ‘ইকনা’। গত ১৭ জুলাই সোমবার বিকেল ৬টায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় স্টারলিং ফার্মেসীর সামনে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন এবং রংধনু সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এসময় তারা খাদ্য সামগ্রির পাশাপাশি বিনামূল্যে মাস্কও বিতরণ করে।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, সাধারণ সম্পাদক নজরুল হক, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে ছিলেন খলিল বিরিয়ানী হাউজের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবুল খায়ের আকন্দ, রিপন সরকার, মোজাফ্ফর হোসেন, নাদিম হোসেন, তানিম চৌধুরী, সৈয়দ পাবেল, জাহাঙ্গীর আলম, কাজী, আজমল হুদা, আসিফ আহমেদ, ঝন্টু, বাদশা প্রমুখ। খাদ্য সামগ্রি বিতরণের আগে করোনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
আয়োজকরা জানান, এদিন বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রি ও ফেস মাস্ক বিতরণ করা হয়।
‘ইকনা’র কর্তৃপক্ষ জানান, ইকনার উদ্যোগে প্রতি সপ্তাহে নিউইয়র্কে বিভিন্ন স্পটে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ