Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র খাদ্য সামগ্রি ও মাস্ক বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: March 4, 2021 | 10:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রি ও মাস্ক বিতরণ করেছে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক। বৃহস্পতিবার ব্রঙ্কসের ইউনিয়ন রোড এলাকায় পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসী’র উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সামগ্রি বিতরণ করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন ও সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আবদুস শহীদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টেট সিনেটর লুইস সিপুলভেদা, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর স্বত্বাধিকারী মি. গৌরব কোঠারী, নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে প্রার্থী মির্জা মামুন, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,

বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সংগঠনের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. শরীফ হোসেন, কর্মকর্তা এডভোকেট আলাউদ্দিন, খবিরউদ্দিন ভূইয়া প্রমুখ। কার্যকরী কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

আয়োজকরা জানান, এদিন বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির কয়েক ’শ মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রি ও ফেস মাস্ক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ