Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল ৪ সেপ্টেম্বর (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: August 29, 2021 | 12:50 AM

https://www.facebook.com/USANewsNY/videos/367360884919390

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তিনটি রাউন্ডের এই প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। তৃতীয় তথা চূড়ান্ত পর্ব আগামী ৪ সেপ্টেম্বর শনিবার বিকেল আড়াইটায় পার্কচেস্টার ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে গ্রুপ এ তে ৫-১০ বছর বয়সী ছেলে-মেয়ে, গ্রুপ বি তে ১১-১৫ বছরের ছেলে-মেয়ে এবং গ্রুপ সি তে ১৬-২০ বছর বয়সী ছেলেরা অংশ নেয়। এ প্রতিযোগিতায় ১ম পুরস্কার ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার আইপ্যাড এবং তৃতীয় পুরস্কার ট্যাবলেট। এছাড়া ফাইনালে অংশ নেওয়া সব প্রতিযোগীর জন্যও রয়েছে বিশেষ পুরস্কার। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এদিকে, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড গত ২৮ আগস্ট শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে অনৃুষ্ঠত হয়। প্রতিযোগিতাটির কো-অর্ডিনেটর এ ইসলাম মামুনের সভাপতিত্বে এবং আইটিভির সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্কচেস্টার ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক, খলিল বিরিয়ানী হাউসের কর্ণধার মোঃ খলিলুর রহমান, পার্কচেস্টার ইসলামিক সেন্টারের ভাইস প্রেসিডেন্ট নূর উস সামাদ চৌধুরী, শাইখ ফুকান, কমিউনিটি এক্টিভিস্ট এমডি আলাউদ্দিন, জালাল চৌধুরী প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার কো-অর্ডিনেটর জাকির চৌধুরী, সুমন চৌধুরী, মোতাসিম বিল্লাহ তুষার, মুকিত চৌধুরী, মোজাফ্ফর হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান বাবু, মামুনুর রশিদ, রাকিব প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV