Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল বিরিয়ানী হাউজে ২৪ ঘন্টা সার্ভিস চালু

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: March 8, 2018 | 8:59 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2032202173464238/

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ ২৪ ঘন্টা রেষ্টুরেন্ট সেবা চালু করেছে। পহেলা মার্চ থেকে সপ্তাহে ২৪ ঘন্টা রেষ্টুরেন্ট সেবা কার্যক্রম শুরু করেছে খলিল বিরিয়ানী-১। খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান জানান, ট্যাক্সি চালকসহ কর্মজীবীদের সুবিধার্থে এই সেবা চালু করা হয়েছে। তাদের সুবিধার্থে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর চারটা পর্যন্ত রেষ্টুরেন্ট সেবা সময় বর্ধিত করা হয়েছে। তিনি জানান, শুধু সময়-সীমাই বাড়ানো হয়নি, একই সাথে খাবার মূল্যেও দেয়া হয়েছে বিশেষ ছাড়। এ সেবার আওতায় মাত্র ৭.৯৯ ডলারে বুফে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ব্রেকফাষ্টেও রয়েছে বিশেষ ছাড়। মাত্র ৪.৯৯ ডলারের ব্রেকফাষ্টে রয়েছে পরাটা/ নান রুটির সাথে ডাল-সবজি ও চা।

  
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে যাত্রা শুরু হয় এ বিরিয়ানী হাউজের। এর পর গত ১ ফেব্রুয়ারী স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬২ মেক্গ্র এভিনিউতে খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার যাত্রা শুরু হয়।
খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত শেফ মোঃ খলিলুর রহমান জানান, তাদের পুরোনো শাখাটি গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা খোলা থাকছে। নতুন রেষ্টুরেন্টটি সোমবার-বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত, শক্রবার-শনিবার সকাল ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং রোববার সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকছে। দু’টি রেষ্টুরেন্টেই ক্যাটারিংসহ ফ্রি ডেলিভারীর ব্যবস্থা রয়েছে।


সুলভ মূল্যে হালাল খাবারের স্বাদ আস্বাদনের জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected],
ওয়েব সাইট : http://www.khalilbiryani.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV