নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল বিরিয়ানী হাউজের সামনে মেহেদী উৎসব অনুষ্ঠিত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2338048133143240/
https://www.facebook.com/USANewsNY/videos/2351978085051081/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউর খলিল বিরিয়ানী হাউজের সামনে গত ৩ জুন সোমবার অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেহেদী উৎসব। এ মেহেদী উৎসব আরো জমজমাট করে তুলে খলিল বিরিয়ানী হাউজের ঐতিহ্যবাহী খাবারের বিপুল সমাহার।

খলিল বিরিয়ানী হাউজের স্বত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং তার মেয়ে একাদশ গ্রেডে পড়–য়া সাকিয়া আফ্রিন শ্রাবণীর পরিচালনায় এ মেহেদী উৎসব বিকেল থেকে শুরু হয়ে চলে রাত মধ্য রাত পর্যন্ত। বিপুল সংখ্যক তরুণীসহ নানা বয়সী মহিলারা যোগ দেন এ মেহেদী হাত রাঙানোর উৎসবে। মেহেদী উৎসবকে ভিন্নআমেজ দেয় খলিল বিরিয়ানী হাউজের মজাদার-স্বাদের সব খাবার-দাবার। বিপুল সংখ্যক লোকজন বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ বিরিয়ানীর স্বাদ নেন।

মোঃ খলিলুর রহমান জানান, তার মেয়ে সাকিয়া আফ্রিন শ্রাবণী তার বান্ধবীদের নিয়ে দ্বিতীয়বারের মত এ মেহেদী মেলার আয়োজন করে। এ আয়োজনে ব্যাপক সাড়া মিলেছে বলে জানান তিনি। খলিলুর রহমান মেলায় আসা সবাইকে ঈদ শুভেচ্ছা জানান।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’