নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল বিরিয়ানী হাউজ বৃহৎ পরিসরে বিগ ওপেনিং ১৩ জানুয়ারী
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন খলিল বিরিয়ানী হাউজের বৃহৎ পরিসরে বিগ ওপেনিং হবে আগামী ১৩ জানুয়ারী বুধবার। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউএর ছোট রেষ্টুরেন্ট থেকে পার্শ্ববর্তী ১৪৫৭ ইউনিয়ন পোর্ট রোডের বৃহত্তর পরিসরে উদ্বোধন করা হবে বুধবার বাদ মাগরিব সন্ধ্যে ৬ টায়।

খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতের মাধ্যমে খলিল বিরিয়ানী হাউজ বৃহৎ পরিসরে উদ্বোধন হবে। তিনি বলেন, বৃহত্তর পরিসরে এটির উদ্বোধন করার কথা ছিলো বাংলাদেশের বিজয় দিবসের দিন গত ১৬ ডিসেম্বর। কিন্তু এর দু’দিন আগেই নিউইয়র্ক গভর্নর ইনডোর ডাইনিং বন্ধ ঘোষণা করায় সেসময় উদ্বোধন করা সম্ভব হয়নি। কিন্তু ইতোমধ্যে স্টোরটিতে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। নিয়মিত পরিশোধ করতে হচ্ছে ভাড়া সহ অন্যান্য খরচ। তাই শত প্রতিকুলতার মাঝেও এসিদ্ধান্ত নিতে হয়। বাধ্য হয়েই এই করোনা মহামারির দূর্যোগের সময়েই অনাড়ম্বরভাবে রেষ্টুরেন্টটি ওপেনিং করতে হচ্ছে।
তিনি জানান, নতুন রেষ্টুরেন্টের বাইরে আউটডোরেও সিটির আইন মেনে বসার ব্যবস্থা থাকছে। রয়েছে ফ্রি ডেলিভারীর ব্যবস্থা। উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়ও।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের